
আগামী জুনের মধ্যে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রায় হয়ে গেছে। জুনের মধ্যে উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছি। আমি চ্যালেঞ্জ করে বলছি, শতভাগ সততার সঙ্গে পদ্মা সেতুর কাজ হয়েছে। এ সেতুর জন্য কারও কাছ থেকে এক টাকাও ঋণ নিইনি। কোনো বিদেশি ঋণ ছাড়াই আমরা নিজস্ব অর্থায়নে শেখ হাসিনার সোনালি ফসল পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করছি।’
আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ঋণখেলাপি নই। পঁচাত্তর-পরবর্তীকালে আওয়ামী লীগ ছাড়া সব সরকারই ঋণখেলাপি। আওয়ামী লীগ যে খাতে ঋণ এনেছে, যথাসময়ে ঋণ পরিশোধ করেছে।’ অন্যরা দেশকে ঋণগ্রস্ত করেছে, ঋণের টাকা পরিশোধ করেনি বলেও উল্লেখ করেন তিনি।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায়, কেন্দ্রীয় সদস্য সানজিদা খানম প্রমুখ।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) হিসেবে মো. রাশেদ খাঁনকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
৮ মিনিট আগে
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শ্রমমান উন্নয়ন, শ্রম সংস্কার, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান এবং অভিবাসী শ্রমিকদের অধিকারসহ বিভিন্ন...
৩৮ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে দুবাই পুলিশ। তবে তাঁকে কোন আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে, সে সম্পর্কিত চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে...
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ থাকছে না। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক পদে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ পদে থেকে নির্বাচন করার সুযোগ রাখতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
৭ ঘণ্টা আগে