
সাকিব আল হাসানের মালিকানাধীন ‘সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড’-এর কাছে আটকে থাকা ঋণের টাকা ফেরতে ৩০ দিনের আলটিমেটাম দিয়ে লিগ্যাল নোটিশ দিয়েছে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের বনানী শাখা নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে এই লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, ব্যাংকটি পাওনা টাকা আদায়ে নানা চেষ্টা করে আসছিল। কিন্তু কোনোভাবে টাকা ফেরতে দিচ্ছিল না কোম্পানিটি। বাধ্য হয়ে ৩০ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে পাওনার ৪ দশমিক ১৪ কোটি টাকা শোধ করতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে পরিশোধ না হলে কোম্পানির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ব্যাংক কর্তৃপক্ষ।
লিগ্যাল নোটিশে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে সাকিব দায়িত্ব পালন করছেন। কোম্পানিটির কার্যক্রম চলমান রয়েছে সাতক্ষীরা জেলায়। কোম্পানিটি ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ১ কোটি এবং টার্ম লোন হিসেবে ১ দশমিক ৫০ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। পরবর্তীকালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদি লোনে স্থানান্তর করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংককে চলতি বছরের ৪ সেপ্টেম্বর দুটি চেক দেয়। তবে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক বাউন্স করা হয়েছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে ঋণ পরিশোধের জন্য এবার ৩০ দিনের সময়সীমা বেঁধে দেয় ব্যাংকটি।
উল্লেখ্য, ক্রিকেটার সাকিব আল হাসান বিগত ২০১৬ সালে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের দাতিনাখালি এলাকায় সড়কের ধারে গড়ে তোলেন একটি কাঁকড়া খামার। নাম দেন ‘সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম’। ২০২১ সাল থেকে কোম্পানিটি বন্ধ করে দেওয়া হয়। এখন সুদে-আসলে বর্তমানে সাকিবের কোম্পানির কাছে মোট পাওনা ৪ দশমিক ১৪ কোটি টাকা।

নাবালক সন্তানের ভরণপোষণ কোনোভাবেই মা-বাবার তালাক-সংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল নয়। এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। মা-বাবার মধ্যে তালাক নিয়ে বিরোধ থাকলেও সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট...
২ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মতো পরিস্থিতি যেন ভবিষ্যতে আর কখনো সৃষ্টি না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই ছিল গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যেখানে জনগণের ভোটে সরকার ক্ষমতায় আসবে
২ ঘণ্টা আগে
অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানান, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ অর্ধেকে নামিয়ে আনার পদক্ষেপ শুরুর পর কর্মকর্তারা আপত্তি তোলেন। সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে তাঁরা আপত্তির কথা জানান। উপসচিব থেকে শুরু করে ওপরের স্তরের কর্মকর্তারা প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সরকারের বিভিন্ন ধরনের সুবিধা পান।
২ ঘণ্টা আগে
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে ডিজিটাল প্রযুক্তির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী, কার্যকর ও যুগোপযোগী করে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর স্বাস্থ্য অপারেটিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে