
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচার-সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে—এমন দাবি করে ২ ও ১৩ সেপ্টেম্বর করা সংস্থাটির প্রেস ব্রিফিংয়ের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল রোববার এই রিট করেন। ফৌজদারি বিচারব্যবস্থার স্বীকৃত নীতিমালা লঙ্ঘন করে বিচারাধীন বা তদন্তাধীন বা অনুসন্ধান সম্পর্কে প্রেস ব্রিফিং করা থেকে বিরত থাকতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
আজ সোমবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আইনজীবী জহিরুল ইসলাম মুসা রিটের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, রুল বিচারাধীন থাকাবস্থায় যেকোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রোপাগান্ডা বা কোনো মিডিয়া ট্রায়াল না করার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া প্রেস ব্রিফিং করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। প্রেস ব্রিফিং করে দুদক যেন তাদের ভুল স্বীকার করে এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় সে মর্মে রিটে নির্দেশনা চাওয়া হয়েছে।
আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, দুদক ২ ও ১৩ সেপ্টেম্বর প্রেস ব্রিফিং করেছে। সেই প্রেস ব্রিফিংয়ে অনুসন্ধান এবং তদন্ত শুরু হওয়ার সিদ্ধান্তকে তাঁরা উপস্থাপন করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে। এই ব্রিফিংয়ের মাধ্যমে সংবিধানের ৩১ অনুচ্ছেদ, দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালা, ২০১১-এর লঙ্ঘন এবং আসিফ মাহমুদের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।
আরও পড়ুন:

সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা যাতে প্রকৃত সাংবাদিকদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সাংবাদিক হিসেবে কাকে গণ্য করা হবে এবং কাকে গণ্য করা হবে না—এ বিষয়ে স্পষ্টতা প্রয়োজন।
৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এই খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
৩৫ মিনিট আগে
জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আর পরীক্ষার ফল পজিটিভ হলে বা কেউ ডোপ টেস্টে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান রেখে এ সংক্রান্ত আইন, বিধি ও নির্দেশিকা সংশোধন...
১ ঘণ্টা আগে
সাধারণ মানুষের গণপরিবহন সংকট দূর করতে সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ইজারা বা ভাড়া না দিতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ রিট করেন। এর আগে গত ১৫ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে আইনি নোটিশ দিয়েছিলেন এই আইনজীবী। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করেন তিনি।
২ ঘণ্টা আগে