সাধারণ মানুষের গণপরিবহন সংকট দূর করতে সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ইজারা বা ভাড়া না দিতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ রিট করেন। এর আগে গত ১৫ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে আইনি নোটিশ দিয়েছিলেন এই আইনজীবী। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করেন তিনি।
রিটে বলা হয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন আইন, ২০২০ এর ৫ এবং ২২ ধারা অনুযায়ী বিআরটিসির বাসগুলো কেবলমাত্র জনস্বার্থে সাধারণ যাত্রীদের গণপরিবহন হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য। কিন্তু আইনের এ নির্দেশনার তোয়াক্কা না করে বিআরটিসির বাসগুলোকে বিভিন্ন মন্ত্রণালয়, সংবিধিবদ্ধ সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে ইজারা/ভাড়া দেওয়া হচ্ছে। যা সম্পূর্ণ এখতিয়ারবহির্ভূত।

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আর পরীক্ষার ফল পজিটিভ হলে বা কেউ ডোপ টেস্টে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান রেখে এ সংক্রান্ত আইন, বিধি ও নির্দেশিকা সংশোধন...
১৪ মিনিট আগে
চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় দুটি সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। কম্পিউটার সফটওয়্যার টেস্টিংয়ে বাংলাদেশ ১০ম এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ১৫তম স্থান অর্জন করেছে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৬৮টি দেশের প্রায় ১,৪০০ প্রতিযোগী...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের ভূমি, পুকুর, জলাশয়, নার্সারিসহ অন্যান্য সম্পত্তির লিজগ্রহীতাদের হালনাগাদ হারে লাইসেন্স ফি পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই এ ফি পরিশোধ করা যাবে...
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ নিয়ে সম্পাদকসহ গণমাধ্যমের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে আইনটি কোনোভাবেই নিপীড়নমূলক আইনে পরিণত হতে দেওয়া হবে না এবং কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
১ ঘণ্টা আগে