আর্জেন্টিনা আগামী বছর ঢাকায় দূতাবাস খুলবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফার্নান্দেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে তিনি এ কথা জানিয়েছেন। সে দেশের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
ঢাকায় ২০২৩ সালে আর্জেন্টিনার দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ফার্নান্দেজ।
এর আগে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ ডিসেম্বর এক চিঠি দেন। চিঠিতে দুই দেশের রাজধানীতে দূতাবাস খোলার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে সংহত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
জবাবে প্রেসিডেন্ট ফার্নান্দেজ পরদিন ২০ ডিসেম্বর এক টুইটে বাংলাদেশ ও আর্জেন্টিনায় উভয় দেশের পতাকা উড়ছে উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীরতর করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

‘মব’ করে হত্যার ঘটনা থামছেই না। চলতি সেপ্টেম্বরেও খুলনায় এক শিক্ষার্থী এবং কক্সবাজারে এক যুবক মবের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মবের শিকার হয়ে নিহত হয়েছেন ১৫৪ জন।
৬ ঘণ্টা আগে
সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের যাতায়াতের জন্য চলমান ১৪টি পিংক বাসের সঙ্গে আরও ১০০টি বাস দ্রুত চালুর ব্যবস্থার কথাও জানিয়েছে সংসদীয় কমিটি...
১০ ঘণ্টা আগে
সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হওয়ার পর যেসব বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেগুলোতে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। বিশেষ কমিটি আগামী ডিসেম্বরেই সংসদে তাদের প্রতিবেদন
১০ ঘণ্টা আগে
মামলায় শুধু আলকাছ মল্লিক (মাঝি) অপহরণ ছাড়া প্রতিটা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থাপন করা হয়েছে। আর এই সাক্ষীরা আর কেউ নন, জিয়াউল আহসানের বাহিনীর, তাঁর অধীনস্থ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন পর্যন্ত তাঁরা (জিয়াউল আহসানের পক্ষে) দুজন সাক্ষীর তালিকা দিয়েছেন।
১২ ঘণ্টা আগে