
আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে ৪৬ জনকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পৃথক তিনটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় নিহত সাইফুল ইসলাম সেকুলের ভাই খায়রুল ইসলাম, আশুলিয়া এলাকায় নিহত আহনাফ আবীর আশরাফুল্লাহর বোন সাইয়েদা আক্তার এবং সাভারে নিহত মেহেদী হাসানের বাবা বাচ্চু সরকার আজ বৃহস্পতিবার পৃথক অভিযোগ জমা দেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক (প্রশাসন) আতাউর রহমান।
এ নিয়ে গত কয়েকদিনে তদন্ত সংস্থায় মোট ১১টি অভিযোগ জমা হয়েছে। যার মধ্যে ১০ টি সাম্প্রতিক সময়ের গণহত্যার ঘটনায় ও একটি হেফাজতে ইসলামের শাপলা চত্বরের ঘটনায়।
আশুলিয়ার ঘটনায় অভিযোগ
অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আহনাফ আবীর আশরাফুল্লাহসহ ৪৬ জনকে গুলি করে হত্যা করা হয়। পরে আশুলিয়া থানায় কয়েকজন এসআই লাশ পুড়িয়ে ফেলে। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন সাবেক মন্ত্রী, ২১ পুলিশ সদস্যসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৬ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
ঢাকার উত্তরা পূর্ব থানা
অভিযোগে বলা হয়, মালয়েশিয়া প্রবাসী সাইফুল ইসলাম সেকুল ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খাঁন কামাল, আনিসুল হক, হাছান মাহমুদ, হাসানুল হক ইনু, মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, মহিবুল হাসান চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ এ আরাফাত, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
এ ছাড়া গত ২০ জুলাই সাভার বাজার রোডের আমিন টাওয়ারের সামনে নিহত মেহেদী হাসানের বাবা বাচ্চু সরকারের অভিযোগেও শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খাঁন কামালসহ ২৩ জনকে আসামি করা হয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, হবিগঞ্জ, মৌলভীবাজার—এই ছয় জেলায় বন্যার পানি কমে গেছে। এই স্বস্তির পাশাপাশি সংকটের চিত্রও সামনে এসেছে। এসব এলাকায় কৃষকের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। অনেকের বাড়ি ধসে গেছে।
১ ঘণ্টা আগে
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির কাজ এখন শেষ পর্যায়ে। আর দু-তিনটি সভা করেই সুপারিশ চূড়ান্ত করবে তারা। আর পর্যালোচনা কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পর আগস্টের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার।
৩ ঘণ্টা আগে
বিলটির মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও ওয়ান-স্টপ সার্ভিস আইন রহিত ও হেফাজত করা হয়েছে। এসব আইনের অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিনিয়োগ...
৪ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সংসদ ‘দুর্নীতির পৃষ্ঠপোষক’ না হলে দেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে বলে তিনি পুরোপুরি আত্মবিশ্বাসী। কিন্তু এর অন্যথা হলে দুর্নীতি যাবে না। দুর্নীতির জন্য বিভিন্ন পক্ষ আমলা, ব্যবসায়ী বা রাজনীতিবিদদের আলাদা করে দায়ী করলেও তিনি মনে
৫ ঘণ্টা আগে