
গত ১১ বছরে দেশে ৬২ হাজার ৬১৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮৬ হাজার ৬৯০ জন। আহত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ২৫৭ জন। এই পরিসংখ্যান তুলে ধরে আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের কার্যকর কৌশল অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘যাত্রী অধিকার দিবস’-এর আলোচনা সভায় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য উপস্থাপন করেন।
আলোচনা সভায় মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়কে প্রাণহানি এখন এক ভয়াবহ বাস্তবতা। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গণপরিবহন খাতে উন্নয়ন ও সংস্কার জরুরি।
তিনি আরও জানান, বিশ্বব্যাংকের হিসাবে শুধুমাত্র রাজধানী ঢাকাতেই যানজটের কারণে প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বছরে এ ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৯৮ হাজার কোটি টাকা। এছাড়া জ্বালানি অপচয়ে ক্ষতি হচ্ছে আরও ১১ হাজার কোটি টাকার।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, দীর্ঘ যানজটে আটকে থাকার কারণে কেবল আর্থিক ক্ষতিই নয়, মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্বাসকষ্ট, কিডনি ও ফুসফুসজনিত জটিলতা বাড়ছে। এমনকি যানজটের বিরক্তি থেকে সংসার ভাঙার ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত বাড়ে। শিশুদের বুদ্ধিমত্তা বিকাশ ও স্নায়বিক ক্ষতির অন্যতম কারণ হিসেবেও অতিরিক্ত যানজটকে দায়ী করা হচ্ছে।
যাত্রী কল্যাণ সমিতির সভাপতি আরও বলেন, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন যাত্রী ও নাগরিক সমাজের মতামত উপেক্ষা করে প্রণীত হওয়ায় কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছে। উন্নত গণপরিবহন না থাকায় মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশার মতো ছোট যানবাহন প্রধান পরিবহনে পরিণত হয়েছে। আর প্রাইভেট পরিবহনের ওপর নির্ভরশীল মানুষের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৬ শতাংশে।
তিনি অভিযোগ করেন, বিগত সরকারের দুর্নীতি ও ভুল নীতির কারণে যানজট আজ নগর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত। অথচ অন্তর্বর্তী সরকারও এখনো কোনো কার্যকর সংস্কারমূলক উদ্যোগ নেয়নি।
আলোচনা সভায় বক্তারা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশে সড়কে প্রাণহানি ও যানজট নিরসনের জন্য নির্বাচনী ইশতেহারে সুস্পষ্ট পরিকল্পনা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।

প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ করতে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে চালু হওয়া এ সেবার মাধ্যমে নিউইয়র্কসহ কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা কনস্যুলার সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরামর্শ
৫ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা বলেছেন, অতীতেও বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার নজির রয়েছে। অন্যদিকে সালাহউদ্দিন বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় বিরোধী দল অংশ নিলে আসনের অনুপাতে কমিটির সভাপতির পদও পাবে...
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ও দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আজ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে প্রেরিত এক বার্তায় এ কথা জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
বিদ্যমান গ্রেড অক্ষুণ্ন রেখে সংশোধিত স্কেল ভেটিং আদেশ জারি হওয়ায় বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে আনন্দ, স্বস্তি ও উচ্ছ্বাস। প্রধানমন্ত্রীর সম্মানে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীগণ আজ তাঁদের নির্ধারিত আন্দোলন কর্মসূচি স্থগিত রেখেছেন...
১৬ ঘণ্টা আগে