
কখনো সরকারে ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে গণ্যমান্য ব্যক্তিদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি প্রতারক চক্র। অবশেষে সেই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন—মো. আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), মো. নাসিম হাসান লাভলু (৪৪) এবং ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)। গতকাল রাজধানীর মিরপুর, পল্লবী ও গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
ডিসি তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় দিয়ে মানুষকে হুমকি দিয়ে টাকা আদায় করছে। কখনো নিজেদের সচিব, যুগ্মসচিব বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো শীর্ষ সন্ত্রাসী ‘শাহাদাৎ’ পরিচয়ে পরিচিত হয়ে তারা ভয়ভীতি ছড়াত।
ডিবির মতিঝিল বিভাগের একটি টিম প্রথমে মিরপুরের মধ্য পাইকপাড়া থেকে আব্দুল মান্নান দুলালকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পল্লবী থেকে নাসিম হাসান লাভলু এবং গাজীপুর থেকে ইলিয়াস শিকদারকে আটক করা হয়।
তাদের কাছ থেকে দুইটি ল্যাপটপ, একটি ট্যাব, ৫২টি মোবাইল ফোন, ১৯০টি সিমকার্ড, বিভিন্ন ভুয়া পরিচয়ে তৈরি আটটি সিল, নাম-ঠিকানাসহ ২০টি ডিরেক্টরি, পাঁচটি ভুয়া পরিচয়পত্র ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ডিসি তালেবুর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পরিকল্পিতভাবে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের টার্গেট করে ফোন করত। হুমকি, ভয় বা লোভ দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায় করত। তাঁদের প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই বড় অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

রাজধানীর চারটি আন্তজেলা বাস টার্মিনাল দ্রুত নগরের বাইরে সরানোর পরিকল্পনা করা হচ্ছে। নতুন টার্মিনালের জন্য জমি দেখা হচ্ছে। সরকার বলছে, এর ফলে রাজধানীর যানজট কমবে, সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং নগরবাসীর ভোগান্তি কমবে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কমোডর শেখ শাহীদ আহমেদ। আজ রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বোর্ড অব গভর্নরসের ৪৬তম সভা আজ রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান মোহাম্মদ আমিন উর রশিদ সভাপতিত্ব করেন...
৯ ঘণ্টা আগে
নতুন ব্যবস্থায় বন্দীদের আত্মীয়-স্বজন কারাগারে এসে বা নির্ধারিত ডিজিটাল চ্যানেলের মাধ্যমে অর্থ জমা দিতে পারবেন। জমাকৃত অর্থ বন্দীর ব্যক্তিগত ভার্চুয়াল অ্যাকাউন্টে যুক্ত হবে। এরপর থেকে বন্দীরা কারাগারের ক্যানটিন বা অনুমোদিত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর ডিজিটাল পরিচয়ের মাধ্যমে অর্থ ব্যয় করতে
৯ ঘণ্টা আগে