ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসা ৫৭ বিদেশি পর্যবেক্ষকের সার্বিক কার্যক্রম নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন ও ডকুমেন্টেশন প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ৩৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটিতে নির্বাচন কমিশন সচিবালয়ের পাশাপাশি তথ্য অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাতকে আহ্বায়ক এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক/সম্পাদক মামুন অর রশিদকে সদস্যসচিব করা হয়েছে।
এছাড়া তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম ও ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিককে উপদেষ্টা করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কমিটিতে রাখা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেন। তাঁদের অভ্যর্থনা, আবাসন, ভোটকেন্দ্র পরিদর্শন এবং অন্যান্য কার্যক্রমের ছবি ও তথ্য সংরক্ষণ করে একটি স্থায়ী ডকুমেন্টেশন তৈরি করা হবে।
ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য প্রতিবেদনটি বই আকারে সংরক্ষণ করা হবে। কমিটিকে বিদেশি পর্যবেক্ষকদের মূল্যায়ন প্রতিবেদন সংগ্রহ, বিভিন্ন কার্যক্রমের রাইটআপ ও আলোকচিত্র সংকলন এবং চূড়ান্ত প্রকাশনা প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে।

সাবেক সংসদ সদস্য ও দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ মিয়া আব্দুল্লাহ ওয়াজেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাদ যোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম আবু রায়হান জানাজায় ইমামতি করেন।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে কীভাবে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তরিত করা যায় সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
২ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দেশের সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (ডে-অফ) প্রত্যাহার করা হয়েছে। ঈদের পর যথারীতি সাপ্তাহিক অফ-ডে পুনর্বহাল করা হবে।
২ ঘণ্টা আগে
ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে গেলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
৩ ঘণ্টা আগে