
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়েজামাই সারোয়ার জাহান।
ইউনাইটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, তোফায়েল আহমেদ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সেখানে ভর্তি হন। হৃদ্যন্ত্রে সমস্যা ছাড়াও ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর। তাঁর হার্টে রিং পরানোর কথা ছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক তোফায়েল আহমেদ অধ্যাপক ড. ইউনূস সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন। পরবর্তী সময়ে তাঁকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান করা হয়।
১৯৫৪ সালের ১ মার্চ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুরে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। তিনি ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তিনি ১৯৭৬ ও ১৯৭৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ও এমএ ডিগ্রি অর্জন করেন। এরপর সোয়ানসির ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক ও অর্থনৈতিক স্টাডিজে এমএসসি (অর্থনীতি) ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

গণমাধ্যমকে আধুনিক গণমাধ্যম কমিশনের আওতায় আনা গেলে সরকার, মালিকপক্ষ কিংবা অন্য কোনো পক্ষ তা নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জবাবদিহি নিশ্চিত করে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলাই এখন তথ্য মন্ত্রণালয়ের অগ্রাধিকার।
১৬ মিনিট আগে
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব নিয়োগ দিয়েছে সরকার। মিরানা মাহরুখকে ওই পদে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের বৈঠকে এই আলোচনা হয়।
১ ঘণ্টা আগে
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মামলার মুখে পড়া সাংবাদিক পরিচয়ের অনেকেই আওয়ামী লীগের নেতা হিসেবে মানুষের ওপর নির্যাতনে জড়িত ছিলেন এবং রক্ষা পেতে ভুঁইফোড় গণমাধ্যমের পরিচয় ব্যবহার করছেন। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সাংবাদিকদের নামে হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
২ ঘণ্টা আগে