
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় এই নেতা জুলাই ছাত্র আন্দোলন ও গণ–অভ্যুত্থানের পর থেকে দেশের বাইরে অবস্থান করছে বলে জানা গেছে।
অবৈধ উপায়ে অর্থ উপার্জন, ব্যাংক হিসাবের মাধ্যমে সেই অর্থ বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচার করে সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহষ্পতিবার (১ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। পরে নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচালিত ব্যাংক হিসাবে ওই অর্থ স্থানান্তর করে বৈধতা দেওয়ার চেষ্টা করেন তিনি। এ ছাড়া বিদেশে অর্থ পাচার করে সম্পদ অর্জনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে চলতি বছরে ১৬ ফেব্রুয়ারি নাজমুল আলমের বিদেশ গমন রহিত করতে কমিশনে সুপারিশ করেন দুদকের কর্মকর্তা। তবে কমিশন না থাকায় প্রায় সাড়ে সাত মাস পর তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন ছাত্রলীগের সাবেক এই নেতা। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন গ্রহণের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৭ অক্টোবর। ওই তারিখের পর থেকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় গেজেটভুক্তির জন্য আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
১৩ মিনিট আগে
বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন এবং সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তাঁর এই আসনটি শূন্য হয়ে গিয়েছে। আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি...
৩৮ মিনিট আগে
অপরাধীদের অবৈধ সম্পদের উৎস, অর্থপাচারের পদ্ধতি, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা এবং অপরাধের সঙ্গে সম্পদের সম্পর্ক নির্ণয়ের জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট, ব্যাংক হিসাব, কোম্পানির শেয়ার, বিও হিসাব, ব্যবসায়িক স্বার্থ, ট্রাস্ট এবং বিভিন্ন দেশে বিনিয়োগ তহবিল...
১ ঘণ্টা আগে
জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ বিষয়ে ইসির ভাবনা জানতে চাইলে সচিব বলেন, এখনো পর্যন্ত কমিশন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আপনারা জানেন, ১৭ সেপ্টেম্বর একটি আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছিল।
১ ঘণ্টা আগে