
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে যৌথ বাহিনীর অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় গাজীপুরসহ সংশ্লিষ্ট এলাকার ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে’ যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার থেকেই গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হবে।
‘অপারেশন ডেভিল হান্ট’ এর বিষয়ে আগামীকাল রোববার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী, বাংলাদেশ পুলিশে মহাপরিদর্শক, র্যাব, বিজিবি, আনসার, এসবি, সিআইডিসহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানেরা উপস্থিত ছিলেন।

দেশের অব্যবহৃত ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব অব্যবহৃত হাসপাতাল-সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন তাঁর নজরে আসার পরই স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকে দ্রুত হাসপাতালগুলো পরিদর্শন করে চালুর নির্দেশ দেন।
১০ ঘণ্টা আগে
দেশের প্রত্যেক জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ, পিআইসিইউ এবং প্রয়োজনীয় পরীক্ষার সুবিধাসহ হামের চিকিৎসায় বিশেষায়িত ইউনিট স্থাপনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। এ ছাড়াও রিটে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা প্রত্যেক শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও....
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো। আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে আসেন ইতালি রাষ্ট্রদূত।
১১ ঘণ্টা আগে
এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ রোববার পর্যন্ত ১৩০টি হজ ফ্লাইটে মোট ৫০ হাজার ৯০৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে গতকাল পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ এবং দুজন নারী...
১২ ঘণ্টা আগে