
চলতি বছর বাংলাদেশ থেকে আরও ৬ হাজার গাড়িচালক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি কোম্পানি। এরই অংশ হিসেবে নতুন করে ১ হাজার ৫০০ দক্ষ চালক নিয়োগের সাক্ষাৎকার কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে।
আজ রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানায় দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দল।
রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বিদেশে দক্ষ কর্মী পাঠাতে সরকার সব ধরনের সহায়তা দেবে। একই সঙ্গে দুবাইয়ে প্রশিক্ষণকালীন সময়েও বাংলাদেশি কর্মীদের বেতন-ভাতা নিশ্চিতের আহ্বান জানান তিনি।
আরিফুল ইসলাম চৌধুরী বলেন, চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানো যেতে পারে।
এ সময় দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমোজিন চালক হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রম ও দক্ষতার কারণে তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয় বলেও জানান তারা।
প্রতিনিধি দল জানায়, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আজ থেকে নতুন চালক বাছাইয়ের সাক্ষাৎকার শুরু হবে। এবারের নিয়োগপ্রক্রিয়ায় নতুন করে ১ হাজার ৫০০ চালক নেওয়ার পাশাপাশি বছরজুড়ে মোট ৬ হাজার বাংলাদেশি চালক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বর্তমানে দুবাই যেতে একজন গাড়িচালককে বিপুল অর্থ ব্যয় করতে হয়। অধিকাংশ কর্মী দরিদ্র হওয়ায় ঋণ নিয়ে বিদেশে যেতে বাধ্য হন। তাই অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার আহ্বান জানান তিনি।
এ সময় দুবাই ট্যাক্সি কোম্পানিতে কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজের (Al Anas Overseas) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জানান, গাড়িচালকের পাশাপাশি বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগেও তাদের আগ্রহ রয়েছে।
সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২ (৬) বিধি অনুযায়ী নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
৬ মিনিট আগে
‘২৩ আগস্ট একটি এলএনজি কার্গো আসতে পারে। সেদিন থেকে দুটি এফএসআরইউ পূর্ণ সক্ষমতায় চলবে বলে আশা করি। এই সময়ের মধ্যে দেশীয় উৎপাদনও বাড়ানো যাচ্ছে না।’ এলএনজির পাশাপাশি দেশীয় কূপ থেকেও গ্যাসের সরবরাহ দিন দিন কমছে। গত ১০ জুন দেশীয় কূপ থেকে ১ হাজার ৬৬৬ মিলিয়ন ঘনফুট গ্যাস আসছিল।
৩৭ মিনিট আগে
সভায় বিমানবন্দরের সাইবার নিরাপত্তার বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ফিশিংয়ের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়া, পাসওয়ার্ড চুরি, অননুমোদিতভাবে সিস্টেমে প্রবেশ এবং যাত্রী ও ফ্লাইট-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য চুরির মতো হুমকি মোকাবিলায় বেবিচকের গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়...
৪০ মিনিট আগে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। আজ বৃহস্পতিবার পৃথক বার্তায় দুই দেশই বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে।
১ ঘণ্টা আগে