
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আয়োজিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা, সংসদ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশ ও সিপিএর মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের সংসদীয় প্রতিষ্ঠান ও সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, আগামী নভেম্বরে বাংলাদেশে সংসদ সদস্যদের জন্য আন্তর্জাতিক মানের অভিজ্ঞ সংসদ সদস্যদের অংশগ্রহণে চার দিনব্যাপী একটি প্রশিক্ষণ সেমিনার আয়োজন করা হবে, যেখানে তিনি ব্যক্তিগতভাবে যোগ দেবেন। পাশাপাশি তিনি সংসদ সদস্যদের ‘সিপিএ পার্লামেন্টারি একাডেমি’র অনলাইন প্রশিক্ষণে যুক্ত হওয়ার পরামর্শ দেন।
প্রতিনিধিদলে বিরোধীদলীয় ও নারী সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করায় ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানিয়ে সিপিএ মহাসচিব এটিকে অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল সংসদীয় চর্চার এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ানসের (সিডব্লিউপি) উদ্যোগে বাংলাদেশের নারী সংসদ সদস্যদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
বৈঠকে রোহিঙ্গা সংকট ও মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মহাসচিব। এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব লাভ করায় বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দেশের গণতান্ত্রিক ও সংসদীয় অগ্রযাত্রায় সিপিএ এবং সিপিএ যুক্তরাজ্য শাখার ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।
বৈঠকে প্রতিনিধিদলের সদস্য সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মাহবুবুল আলম এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সরকার কী কী উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যর্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
বজ্রপাতে দেশের তিন জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার সদর ও দৌলতপুর উপজেলার দুটি গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঈশ্বরদীতে মাঠ থেকে বাড়ি ফেরার পথে এক কৃষক এবং নেত্রকোনায় এক খামার মালিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। আজ বঙ্গভবনে সাক্ষাৎকালে কাদের সিদ্দিকী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি অভিনন্দন জানানোর জন্য কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানান...
৩ ঘণ্টা আগে
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মজিবুর রহমান সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন—এমন অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে কমিশন। অনুসন্ধানে মজিবুর রহমানের নামে ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকা মূল্যের
৪ ঘণ্টা আগে