
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে স্থায়ী কূটনৈতিক মিশন বা দূতাবাস স্থাপনের বিষয়ে সম্মত হয়েছেন দুই দেশের সরকারপ্রধান।
আজ বুধবার চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের মধ্যে অনুষ্ঠিত এক সৌজন্য বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শ্রমবাজার এবং আন্তর্জাতিক সহযোগিতার নানা দিক উঠে আসে।
বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সম্পর্ক আরও নিবিড় ও কার্যকর করতে তাঁরা ঢাকা এবং কাজাখস্তানের রাজধানী আস্তানায় দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী কূটনৈতিক মিশন বা দূতাবাস স্থাপনে একমত হন।
কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার গভীর সম্ভাবনা দেখছেন বলে বৈঠকে উল্লেখ করেন। বিশেষ করে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ পেশাজীবী ও শ্রমিক পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাব্য খাত হিসেবে বেশ কয়েকটি বিষয়ের ওপর আলোকপাত করা হয়: নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত আদান-প্রদান; তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও ডিজিটাল নেটওয়ার্ক সম্প্রসারণ; কৃষি উৎপাদন এবং প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি ও যৌথ বিনিয়োগের সুযোগ সৃষ্টি।
বৈঠকে বৈশ্বিক জলবায়ু ও পরিবেশগত সংকট মোকাবিলায় যৌথ অংশীদারত্বের বিষয়টিও স্থান পায়। কাজাখস্তানের প্রধানমন্ত্রী জাতিসংঘের অধীনে ‘পানি কূটনীতি’ বিষয়ক একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে কাজাখস্তানের একটি প্রস্তাব তুলে ধরেন এবং এতে বাংলাদেশের সক্রিয় সমর্থন প্রত্যাশা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের এই প্রস্তাবকে স্বাগত জানান এবং জাতিসংঘের ফোরামে এ বিষয়ে বাংলাদেশের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশ সব সময়ই বৈশ্বিক পরিবেশগত উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
২ ঘণ্টা আগে
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি কার্যকর হবে।
২ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় ও কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও এর গঠনপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে