
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসার জন্য এখন পর্যন্ত কোনো ‘ট্রাভেল পাস’ চেয়ে আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত তারেক রহমানের দেশে ফেরা ও ট্রাভেল পাস-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘উনি (তারেক রহমান) চাইলেই ইস্যু হবে। তবে আমার জানামতে, এখনো তিনি চাননি।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাসপোর্টের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘উনার (তারেক রহমান) পাসপোর্ট আছে কি না, এটা আমি বলতে পারব না।’
এ ছাড়া তারেক রহমানের দেশে আসা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলেও জানান মো. তৌহিদ হোসেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, এ বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে।
তৌহিদ হোসেন বলেন, যদি চিকিৎসকেরা সেটা মনে করেন এবং দলের সিদ্ধান্ত হয়, তবে সে অনুযায়ী তা করা হবে হয়তো। তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে চিকিৎসক ও দলের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল, তবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
১ ঘণ্টা আগে
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি কার্যকর হবে।
১ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় ও কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও এর গঠনপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে