Ajker Patrika

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, এনডিসি, এডব্লিউএফসি, পিএসসি। ছবি: সংগৃহীত

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, এনডিসি, এডব্লিউএফসি, পিএসসি। সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি কারা অধিদপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানানো হয়।

কারা অধিদপ্তরে পৌঁছালে ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেজবাহুল আলম সেলিম এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন মহাপরিদর্শককে স্বাগত জানান।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরকে প্রেষণে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। প্রাক-নিয়োগকালীন সময়ে তিনি সিলেট সেনানিবাসে ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত