অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রত্যাহার করেছেন হাইকোর্ট। গত ২৯ আগস্ট রায়টি প্রত্যাহার করে নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এই মামলায় এক সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন। যার কারণে রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতির কাছে নথি পাঠানো হয়েছে।
এর আগে পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের বিপরীতে ৬৬৬ কোটি টাকা প্রদেয় কর দাবির বিষয়ে কর কমিশনারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে গ্রামীণ কল্যাণের করা পৃথক রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিষয়বস্তুর ওপর শুনানি শেষে গত ৪ আগস্ট বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ ওই রায় দেন।
পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩,২০১৩-১৪, ২০১৪-১৫,২০১৫-১৬ ও ২০১৬-১৭—এই করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে প্রদেয় কর দাবি ঘিরে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক রিট করে। হাইকোর্ট প্রথমে রুল জারি করেন। পরে গত বছরের ১৭ অক্টোবর হাইকোর্ট রায় দেন।
ওই রায়ের বিরুদ্ধে এনবিআর গত বছর পৃথক লিভ টু আপিল করে। আপিল বিভাগ গত ১১ মার্চ লিভ টু আপিল নিষ্পত্তি করে হাইকোর্টে মূল বিষয়বস্তুর ওপর শুনানির নির্দেশ দেন। শুনানি শেষে হাইকোর্ট ৪ আগস্ট রুল খারিজ করে রায় দেন।

বিরোধী দলের তীব্র আপত্তি ও বিলটি জনমত যাচাইয়ে পাঠানোর দাবির মধ্যেই র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হয়েছে। বিরোধী দলের সদস্যদের অভিযোগ, র্যাবের জনবল, সম্পদ, স্থাপনা ও সরঞ্জাম নতুন বাহিনীতে
৪৩ মিনিট আগে
অবসরের পর বিচারপতিদের সাধারণ পাসপোর্ট ইস্যুর আগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের মুখোমুখি করা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন বলেছেন হাইকোর্ট। একই সঙ্গে সাবেক বিচারপতি ও তাঁদের স্বামী বা স্ত্রীর কোনো ধরনের অতিরিক্ত গোয়েন্দা ভেরিফিকেশন ছাড়াই সাধারণ পাসপোর্ট ইস্যু ও হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ-সংক্রান্ত পূর্বে জারি করা রুল খারিজ করে
২ ঘণ্টা আগে