হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়কে দিয়েছে সরকার। ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ (কার্যবিধি) সংশোধন করে ধর্ম মন্ত্রণালয়কে এই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (২৩ আগস্ট) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট অংশ অধিকতর সংশোধন করেছেন।
রুলস অব বিজনেসের শিডিউল-১, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টন সংক্রান্ত তালিকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ নামে নতুন একটি আইটেম সংযোজন করা হয়েছে। এর ফলে হালাল পণ্যের মান নির্ধারণ ও হালাল সনদ দেওয়ার বিষয়টি এখন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় পরিচালিত হবে।
ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে পণ্যের হালাল মান নির্ধারণ ও সনদ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছিল। তবে তাদের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন ছিল। রুলস অব বিজনেস সংশোধন করে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিষয়টি অন্তর্ভুক্ত করায় হালাল এখন তা আইনি ভিত্তি পেল।

ধ্যপ্রাচ্যে চলমান চরম সামরিক উত্তেজনা ও হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। আজ সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্র
২২ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদ বিবরণী চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের নামে প্রাথমিকভাবে পাওয়া সম্পদের বাইরে আর কোনো অবৈধ সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখ
৩১ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ মোহাম্মদ ইসমাইলের মা। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁর জবানবন্দি নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানায় করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে