ঢাকা: আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান পাওয়া গেছে। পরে বাড়ি থেকে তাঁকে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুরে তাঁর শ্যালক জাকারিয়া হোসেন আজকের পত্রিকাকে জানান, ত্ব–হা বাড়িতে ফিরেছেন।
শুক্রবার বেলা ৩টার দিকে নগরীর মাস্টারপাড়া থেকে আদনানকে উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর তাঁর তিন সঙ্গীকে নিজ নিজ বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
আদনানের উদ্ধারের বিষয়টা নিশ্চিত করে রংপুরের কোতোয়ালি থানা পুলিশের ওসি আব্দুর রশীদ জানান, তাঁর নিখোঁজ তিন সঙ্গীকেও উদ্ধার করা হয়েছে। তাঁদেরকেও ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
আদনানের মায়ের নাম আজেদা বেগম। বাবা মৃত রফিকুল ইসলাম। ছোট বোন রিতিকা রুবাইয়াত ইসলাম। আদনানের দুই স্ত্রী। প্রথম স্ত্রী আবিদা নুর, তাঁদের সংসারে তিন বছরের একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। কয়েক মাস আগে আদনান আরেকটি বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।
গত ১০ জুন রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে আবু ত্ব–হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে অভিযোগ করে তাঁর পরিবার। তাঁর সঙ্গে থাকা আরও তিনজনের খোঁজও মিলছিল না। আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ জানায়, তাঁর শেষ অবস্থান ছিল গাবতলী। এ নিয়ে গত বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তাঁর স্ত্রী। পুলিশ অভিযোগ নিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
ত্ব–হার আত্মীয় আবু হানিফ আজকের পত্রিকাকে বলেন, সরাসরি কথা না হলেও অন্য এক মাধ্যমে আবু ত্ব–হার সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছে।।
এর আগে ত্ব–হার মা আবেদা বেগম জানান, গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা নিশ্চিত হয়েছেন যে ত্ব–হা বেঁচে আছেন। দ্রুত বাড়িতে ফিরে আসবেন।
আরও পড়ুন:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রায় আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে আগামী ২৪ মের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আজ সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের...
১ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করলেও কমিশন সচল রাখতে দুদক আইন সংশোধন করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধন আইনের খসড়ায় কমিশনের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর করা, দুদকের ক্ষমতা ও কাজের পরিধি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। তাদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন নিজেকে একা মনে না করে। কারণ, সরকার সব সময় তাদের পাশে আছে...
১২ ঘণ্টা আগে
এর আগে মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু-পাখি, গাছ-পালা ইত্যাদির ক্ষতি হচ্ছে–মর্মে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেছিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। যার ওপর রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন...
১৪ ঘণ্টা আগে