টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে পঞ্চম দফায় ছয় লাখের বেশি টিকা দেশে পৌঁছেছে। এই নিয়ে দেশটি থেকে মোট ৩০ লাখের বেশি টিকা পেল বাংলাদেশ। আজ শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো বহনকারী বিমান অবতরণ করে।
বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকাগুলো গ্রহণ করেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখের বেশি টিকা দিতে রাজি হয় জাপান। প্রতিশ্রুতি অনুযায়ী গত ২৪ জুলাই দেশটি থেকে প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজারের বেশি টিকা আসে। সর্বশেষ শনিবার পঞ্চম দফায় ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা এল। এই নিয়ে এশিয়ার দেশটি থেকে ৩০ লাখ ৫৯ হাজার ৩৮৭ ডোজ টিকা।
ভারতের সেরাম ইনস্টিটিউট ও চীনা সিনোফার্মের সঙ্গে ক্রয় চুক্তির টিকার পাশাপাশি, ভারত ও চীন সরকারের উপহার এবং কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত ৩ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ৯০০ ডোজ টিকা পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৫৪৪ জন। ২ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৫১৮ ডোজ টিকা দিতে পেরেছে সরকার। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৩০২ জন। তবে পূর্ণ ডোজ পাওয়ার সংখ্যা অনেক কম। এ পর্যন্ত ৭৪ লাখ ৩০ হাজার ২১৭ জন পেয়েছেন দ্বিতীয় ডোজের টিকা।
ফলে নিবন্ধন করেও এখনো টিকাই পাননি ১ কোটি ১৫ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ।

সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শনে ১৯৭২ সালের জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ এবং পতাকা বিধিমালার পরিপন্থী দাবি করে আইনজীবী মো. শরীফ সরকার রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি
৮ মিনিট আগে
আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুর রশিদকে আরপিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে...
১৮ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত শুক্রবার তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
২৪ মিনিট আগে
পৃথক প্রজ্ঞাপনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনকে প্রত্যাহার করে সচিব হিসেবে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগমকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
২ ঘণ্টা আগে