
পূজার পর ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ শনিবার দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
পুলিশপ্রধান বলেন, ‘আগামীকাল রোববার বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে। বিসর্জনের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘সারা দেশে ৩২ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। পূজা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আইজিপি জানান, সারা দেশে পূজামণ্ডপে প্রায় সোয়া ২ লাখ আনসার সদস্য মোতায়েন রয়েছেন। পুলিশ বাহিনীর ৭৫ হাজার সদস্য প্রত্যক্ষভাবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। এ ছাড়া সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে।
ময়নুল ইসলাম বলেন, ‘আমাদের জাতীয় জরুরি সেবা ৯৯৯—কন্ট্রোলরুম সার্বক্ষণিক চালু রয়েছে। আমরা যখনই পূজাসংক্রান্ত যেকোনো সংবাদ পাচ্ছি, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পূজাকে কেন্দ্র করে ১ অক্টোবর থেকে এ পর্যন্ত সারা দেশে ৪৩টি ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায়ই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনায় ১৪টি মামলা, ২৯টি জিডি এবং ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
আইজিপি বলেন, ‘যারা অপতৎপরতা চালাতে চায়, তারা মুষ্টিমেয়।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কোনো ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।’ অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’
এ সময় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গতকাল শুক্রবার শুধু সিলেট অঞ্চলের কুশিয়ারা নদীর দুটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে ছিল। তিন দিনের মধ্যে বৃহত্তর সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।
২ ঘণ্টা আগে
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে মো. সাহাবুদ্দিন এখন সাবেক রাষ্ট্রপতি। তবে পদ ছাড়লেও আরও দুই দিন বঙ্গভবনে অবস্থান করবেন তিনি। আজ শনিবার বঙ্গভবনে কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী বৈঠক করবেন তিনি। রোববার ফিরে যাবেন গুলশানের নিজের ফ্ল্যাটে। বঙ্গভবনের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে হৃদ্রোগ, উচ্চ রক্তচাপসহ গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন। গতকাল শুক্রবার বিকেলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে তাঁর পক্ষে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, একটি নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। এরপর উৎপাদনমুখী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও করের হার বৃদ্ধি না করে রাজস্ব আহরণ বৃদ্ধিকে কেন্দ্র করে একটি নতুন উন্নয়ন কৌশল বাস্তবায়নে কাজ...
৬ ঘণ্টা আগে