
গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তিতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও তালিকাভুক্ত আহত ব্যক্তির পরিবার ‘বিশেষ সুবিধা’ পাবে। সম্প্রতি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি নির্দেশিকা’ থেকে এ তথ্য জানা গেছে।
নির্দেশিকায় বলা হয়েছে, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সুবিধার আওতায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহত ব্যক্তিদের স্ত্রী-ছেলেমেয়ে (স্ত্রী-ছেলেমেয়ের অবর্তমানে ভাই-বোন) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো—ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা; গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ; বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল; রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ; গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর; নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা; জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর; কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর; সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ; পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।
গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দক্রম দেওয়াসহ ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। যা চলবে আগামী ৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
নির্দেশিকায় কোটার তথ্য দেওয়া ও আপডেটকরণ অংশে ছয় ধরনের পছন্দক্রম দেওয়া আছে। এর মধ্যে রয়েছে—মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী/উপজাতি কোটা, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সুবিধা, বিকেএসপি/খেলোয়াড় কোটা, পোষ্য কোটা, হরিজন ও দলিত কোটা, নন-ট্রাইবাল (পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা) রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য।
এ বিষয়ে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষার সমন্বিত কমিটির আহ্বায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘সরকারের একটি প্রজ্ঞাপন রয়েছে, সেখানে লেখা আছে, ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে জুলাই অভ্যুত্থানে আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আমরা সরকারের প্রজ্ঞাপনের বাইরে যাইনি। বলা হয়েছে, এবারের ভর্তির জন্যই শুধু সুবিধাটা পাবে। এই সুবিধাটা কী রকম হবে, তা আমরা উপাচার্যদের সঙ্গে আলোচনা করে সরকারের প্রজ্ঞাপনের মর্মার্থ বুঝে সিদ্ধান্ত নেব।’
শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে ২০২০ সাল থেকে দেশের সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। গত শিক্ষাবর্ষে ২৪টি জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালায়। তবে এবার জিএসটিভুক্ত পাঁচটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষা পদ্ধতি থেকে সরে গেছে।
এর আগে ২৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষ ভর্তিতে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তির পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পাবেন বলে জানানো হয়েছিল। ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের শুধু ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলেমেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলেমেয়ে না থাকলে শহীদ ও আহত ব্যক্তিদের ভাই-বোনেরা এই সুবিধা পাবেন। সম্প্রতি ডিনস্ কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ২ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়ে জুলাই অভ্যুত্থানে আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ভর্তিতে কোটা রাখার নির্দেশনা দেয়। পরে সমালোচনার মুখে গত ৩ মার্চ কোটার আদেশ সংশোধন করে প্রতি শ্রেণিতে একটি করে আসন বেশি রাখার সিদ্ধান্ত নেয়।

চলন্ত অবস্থায় বাসে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়ার সম্ভাবনা যাচাই এবং দেশের গণপরিবহনে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে এ পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে গণপরিবহনে যাত্রীদের জন্য উন্নত ডিজিটাল সংযোগ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন...
৩ ঘণ্টা আগে
বিশেষ করে, রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশু ও ২০১৭ সালের পর রাখাইন ছাড়তে বাধ্য হওয়া নতুন আগত ব্যক্তিদের এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার তাগিদ দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশ তাদের নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে এবং ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের পূর্ববর্তী সংখ্যার বাইরের রোহিঙ্গাদের ...
৪ ঘণ্টা আগে
‘ফারাক্কা পানি বণ্টন চুক্তি নবায়নে পানির অধিকার, কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ক্রমবর্ধমান বাস্তবতায় দেশের স্বার্থ রক্ষা করে পানি নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে।’
৫ ঘণ্টা আগে
জামুকার কার্যক্রম সম্পর্কে বৈঠকে আরও জানানো হয়, বীরাঙ্গনা হিসেবে অন্তর্ভুক্তির জন্য ২২২টি আবেদন বর্তমানে অপেক্ষমাণ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত উপকমিটির যাচাই-বাছাইয়ের মাধ্যমে সুপারিশ পাওয়া ১০৪ জন মুক্তিযোদ্ধার গেজেটভুক্তিও অপেক্ষমাণ।
৫ ঘণ্টা আগে