
ফ্যাসিবাদী সরকারের সময়ে বীর নিবাস ও মুক্তিযোদ্ধা তালিকার অনিয়মের তদন্ত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত ডিসিদের দেওয়া প্রস্তাবের ওপর আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
ইশরাক বলেন, “মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে একটা বিষয় আছে। তারপর ‘বীর নিবাস’ নামে যে প্রকল্পটি করা হয়েছে, এখানে ইতিমধ্যে ত্রিশ হাজার নিবাস নির্মাণ করা হয়েছে। আরও কিছু চলমান রয়েছে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় কী হয়েছে, সেটা সকলেই জানেন। প্রত্যেকটা সেক্টরেই তারা দলীয়করণ করেছে, দুর্নীতি করেছে। এই বিষয়গুলো তো ছিলই। সেগুলো নিয়ে তাঁদের (ডিসিদের) প্রশ্ন ছিল। সেগুলো আমরা জবাব দিয়েছি। আমরা বলেছি যে এই দুর্নীতি বা এই অনিয়মগুলোর আগামীতে আমরা সুষ্ঠু তদন্ত করব।’
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘ভবিষ্যতে যাতে এটার পুনরাবৃত্তি না হয়, সেটাও আমরা নিশ্চিত করব। এর পাশাপাশি ২০২৪ সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল সেখানে আমরা জুলাই যোদ্ধাদের জন্য কী করছি, সেটার বিস্তারিত তাঁদের (ডিসিদের) জানিয়েছি। তাঁদের সহযোগিতা কামনা করেছি যে তাঁদের মাধ্যমে আমরা এটিকে যাতে বাস্তবায়ন করতে পারি।’
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে সরকার কাজ করছে।
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিন আজ। এ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে দিনের প্রথম কার্য-অধিবেশন অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ড. এ কে এম শামসুল ইসলামসহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা অংশ নেন।
দিনব্যাপী মোট আটটি কার্য-অধিবেশনে স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক, ভূমি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ডিসিদের সঙ্গে মতবিনিময় করবেন।
কার্যসূচি অনুযায়ী বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তৃতীয় দিনের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

১৭ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আর ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে থেকে। যাত্রীদের বিআরটিসির নির্ধারিত সেবা গ্রহণ করে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামলাতে ও যাত্রীসেবা বাড়াতে এ বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে বলে জানায়...
৩১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় এই অনুমোদন দেওয়া হয়। বুধবার স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘মঞ্জুরি জ্ঞাপনের’ বিষয়টি জানানো হয়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপসহ বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ অভিবাসনের প্রবণতা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেছেন, সাগরপথে বিদেশ যাওয়ার এই প্রবণতা ভয়াবহ এবং এটি বন্ধ করতেই হবে। যারা তরুণদের অনিয়মিত অভিবাসনের নামে....
২ ঘণ্টা আগে
প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সংবিধান, আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। আমাদের একটি সংবিধান আছে, যা সব আইন ও বিধির মূল ভিত্তি। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে সেই আইনের শাসন নিশ্চিত...
২ ঘণ্টা আগে