
আন্তক্যাডার দ্বন্দ্ব নিয়ে ফেসবুকে লেখায় ১০ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার থেকে ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন কর্মসূচি শুরু করেছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা।
‘ক্ষমতার অপব্যবহার করে প্রশাসন ক্যাডারের পক্ষপাতিত্বপূর্ণ আচরণের’ প্রতিবাদে তাঁরা এই শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করেছেন।
আজ আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য ২৫ ক্যাডারের ১০ জন সদস্যকে সাময়িক বরখাস্ত, একজনকে ওএসডি করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।
‘অথচ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সরকারি বিধিবিধান বহির্ভূত একই ধরনের কার্যকলাপের পরও তাদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’
কারণ দর্শানোর নোটিশ দেওয়া ছাড়াই ২৫ ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়াকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছে আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা মৌলিক অধিকার ও চাকরিবিধির পরিপন্থী। যাদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাঁরা স্ব-স্ব ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ও মেধাবী কর্মকর্তা। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এভাবে বরখাস্ত করায় পরিষদ সদস্যরা ক্ষুব্ধ হয়েছেন।
আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে ক্যাডার যার, মন্ত্রণালয় তার এই সিদ্ধান্ত বাস্তবায়ন, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগ ও সব ক্যাডারের সমতা নিশ্চিতের দাবি জানিয়ে আসছে।

মূলধারার গণমাধ্যমগুলো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণামূলক সংবাদে গত ১৮ দিনে মিডিয়া কভারেজে জামায়াতে ইসলামীর চেয়ে তুলনামূলক বেশি গুরুত্ব দিয়েছে বিএনপিকে। ৯টি প্রিন্ট, ৫ টি অনলাইন ও ৭টি ইলেকট্রনিক মিডিয়াকে অন্তর্ভুক্ত করে মিডিয়া কভারেজের বিশ্লেষণে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন ‘মিডিয়া ওয়াচ বাংলাদেশ’-এর
৬ মিনিট আগে
এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৯ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশ ও ভারতের মধ্যে ভালো সম্পর্ক দেখতে চায়। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রয়টার্সকে এ কথা বলেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণে অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক বাংলাদেশে এসেছেন। আগামীকাল বৃহস্পতিবার একযোগে এই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগে