আগামী ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামেই রাখা হবে। বঙ্গবন্ধু পরিবারের কারও নামেই এ নাম রাখা হবে না।
এর আগে গত ১৭ মে (মঙ্গলবার) পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণার বিষয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, পদ্মাসেতুর উদ্বোধনের তারিখ শেখ হাসিনাই নির্ধারণ করবেন। এ নিয়ে দলীয় একেক নেতা একেক তারিখ না দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
পদ্মা সেতু প্রকল্পের সংশোধিত ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা। গত এপ্রিলের শুরুতে পাওয়া পদ্মা সেতুর অগ্রগতির প্রতিবেদন অনুযায়ী প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ছিল ৯২ শতাংশ। ওই সময় নদীশাসনের কাজ শেষ হয়েছিল ৯০ দশমিক ৫০ শতাংশ। এ ছাড়া মূল সেতুর কার্পেটিং কাজ হয়েছিল ৬৬ শতাংশ। গ্যাস পাইপলাইনের কাজের অগ্রগতি ছিল ৯৯ শতাংশ এবং ৪০০ কেভি বিদ্যুৎ লাইনের কাজের অগ্রগতি ছিল ৭৯ শতাংশ।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
- পদ্মা সেতু, স্যাটেলাইট ও পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী
- পদ্মা পাড়ে স্বপ্ন জয়ের প্রস্তুতি
- পদ্মা সেতু শাস্তি প্রয়োগের কোনো স্থাপনা নয়: আ স ম রব
- বিএনপি-জামায়াত দেশকে শ্রীলঙ্কার অবস্থায় দেখতে চায়: হানিফ
- সর্বজনীন পদ্মা সেতুতে ওঠার আগে অপপ্রচারকারীদের ক্ষমা চাওয়া উচিত: তথ্যমন্ত্রী
- নগরের আয়তন বৃদ্ধির প্রস্তাব
- পদ্মা সেতু নিয়ে টিকটকে অপপ্রচার, তরুণ গ্রেপ্তার










