
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ১১ দলীয় জোট ও শহীদ পরিবারের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালে মানবতাবিরোধী অপরাধে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর বহু কর্মকর্তা এখনো গ্রেপ্তার না হয়ে সরকারি দায়িত্বে বহাল রয়েছে। তাই তদন্তে যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের অনেক চিহ্নিত ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। যার কারণে সাক্ষীরা ভয়ভীতির মধ্যে রয়েছে। তাই তদন্তে যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এতে আরও বলা হয়, গুম-সংক্রান্ত মামলার তদন্ত ও বিচারে অস্বাভাবিক ধীর গতি লক্ষ করা যাচ্ছে। এতে ন্যায়বিচার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাই দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিতে বলা হয়।

এগিয়ে যাচ্ছিল জেনারেল মঞ্জুরের কনভয়টা। সামনের দিকে থেকে গোলাগুলির শব্দ আসতেই ব্রেক করল গাড়িগুলো। জেনারেল তাকালেন মেজর রেজার দিকে। বুঝতে অসুবিধা হলো না কি বলতে চান তিনি। গাড়ি থেকে নেমে সোজা উঠে গেলেন মেজর রেজা একটা টিলার ওপরে। যেদিক থেকে গুলির শব্দ...
৭ মিনিট আগে
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের উদ্যোগের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দেশের ৩৯ জন বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে যথাযথ মর্যাদায় ভাস্কর্যটি পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন তাঁরা।
১৫ মিনিট আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে জানিয়ে এ বিষয়ে সতর্ক থাকতে তাঁর মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ব্রিকসের সদস্য দেশগুলো হলো ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে জোটটির অংশীদার দেশগুলোর মধ্যে রয়েছে বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম।
২ ঘণ্টা আগে