
শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য পান, সে জন্য সরকারের নজরদারি থাকবে। প্রয়োজনে এ ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করবে। চামড়া ক্রয়ে ধীরগতি পরিলক্ষিত হলে প্রয়োজনে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে।
আজ বুধবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। এরপর তিনি সার্কিট হাউসে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মন্ত্রী বলেন, এসব উদ্যোগের মূল উদ্দেশ্য চামড়ার সঠিক সংরক্ষণ ও রপ্তানি আয় বৃদ্ধি। এছাড়া আগামীর বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ ও বিনিয়োগ আকর্ষণ করবে বলেও তিনি জানান।
ন্যায্যমূল্য না পাওয়ায় এ বছর চামড়া সংগ্রহ না করার ঘোষণা দিয়েছিল কওমি মাদ্রাসাগুলো। পরে প্রশাসনের হস্তক্ষেপে এ সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। তবে দাম নিয়ে এখনো উদ্বেগ রয়েছে।

পরিবার-পরিজন ফেলে গত ঈদুল ফিতর জাহাজেই কেটেছে এই ৩১ নাবিকের। আজ বুধবার ঈদুল আজহাও (স্থানীয় সময়) তাঁদের কাটাতে হলো সাগরে ভাসমান জাহাজে। সব মিলিয়ে এক দুঃসহ ও চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে তাঁদের।
১ ঘণ্টা আগে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি কূটনীতিকেরা অংশ নেবেন বলে
৩ ঘণ্টা আগে
ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঘরমুখী মানুষের চাপ অনেক বেড়েছে। তিলধারণের ঠাঁই নেই ট্রেনের ছাদেও। বৃষ্টি উপেক্ষা করে পলিথিন মুড়িয়ে গাদাগাদি করে ট্রেনের ছাদে চড়ে গন্তব্যে রওনা দিয়েছেন অনেকে।
৩ ঘণ্টা আগে
বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে মন্ত্রী বলেন, কাউন্টার ও টার্মিনালের ভেতরে নির্ধারিত ভাড়ায় টিকিট বিক্রি নিশ্চিত করা হয়েছে। তবে বাইরে কিছু অসাধু চক্র অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করছে। অভিযোগ পাওয়ামাত্রই ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনের মাধ্যমে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে