যমুনা অয়েলের বাগেরহাটের মোংলা অয়েল ইনস্টলেশনে জ্বালানি তেলের মজুতে ব্যাপক গরমিলের ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় যমুনা অয়েল কোম্পানির পক্ষ থেকে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।
২৮ মার্চ গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর এক অভিযানে যমুনা অয়েল কোম্পানির মোংলা ডিপোতে জ্বালানি তেলের (ডিজেল) মজুতসংক্রান্ত একটি বিশেষ অসংগতি ধরা পড়ে। অফিস রেকর্ড বা স্টক রেজিস্টারের তুলনায় বাস্তবে মজুতের পরিমাণ সাড়ে ১২ হাজার লিটারের বেশি হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ তদন্ত কমিটি গঠন করেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২৮ মার্চ দিবাগত রাত ১২টা ৩৯ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম মোংলা অয়েল ইনস্টলেশনে আকস্মিক অভিযান চালায়। ওই টিমের পরিমাপে দেখা যায় যে, তিনটি ট্যাংকে রক্ষিত তেলের পরিমাণ অফিস রেজিস্টারের চেয়ে ১২ হাজার ৬১৩ লিটার (স্বাভাবিক তাপমাত্রায়) বেশি রয়েছে। এটা নিয়ে শুরু হয় তোলপাড়। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে ডিপো ম্যানেজার মো. আল আমিন খান লাপাত্তা হন। এই অতিরিক্ত মজুতের কারণ ও দায়বদ্ধতা নিরূপণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে যমুনা অয়েল কোম্পানির চট্টগ্রাম প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (নিরীক্ষা) মোহাম্মদ জোবায়ের চৌধুরীকে। এ কার্যালয়ের ব্যবস্থাপক (প্রশাসন) ফয়েজ আহাম্মদ রউফকে সদস্যসচিব ও ঝালকাঠি বার্জ ডিপোর সিনিয়র অফিসার (ডিপো) মো. আবুল বাশারকে সদস্য করা হয়েছে।
অফিস আদেশ জারির পর থেকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
৪ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৪ ঘণ্টা আগে
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি কার্যকর হবে।
৪ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় ও কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও এর গঠনপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে