
মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন নিয়ে নাইক্ষ্যংছড়ির পাশের কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া এলাকা থেকে যাত্রা করেছিলেন চার তরুণ। কিন্তু আন্দামান সাগরে ট্রলারডুবিতে তাঁদের সেই স্বপ্নেরও সলীল সমাধি হয়েছে। একই এলাকার চার তরুণের এমন করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত চারজন হলেন কক্সবাজারের রামুর কচ্ছপিয়া এলাকার মো. মোজাম্মেলের ছেলে মো. মিজবাহ উদ্দীন (১৭), মো. আইয়ুবের ছেলে মো. মুর্শেদ (২০), নুরুল ইসলামের ছেলে আবদুল হামিদ (২১) এবং প্রয়াত মো. ইলিয়াসের ছেলে হাবিব উল্লাহ (১৯)।
পারিবারিক ও স্থানীয় সূত্র বলেছে, চার তরুণ উন্নত জীবনের আশায় মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সাগরপথে ১ এপ্রিল সকাল ১০টায় মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন। একই এলাকার প্রবাসী আব্দুল হামিদ তাঁদের ট্রলারে তুলে দিয়ে বাড়ি ফেরেন। ৬ এপ্রিল আন্দামান সাগরে ট্রলারটি ডুবে যায়। প্রাণ হারান চার তরুণ। এ খবর পেয়েই গা ঢাকা দিয়েছেন আব্দুল হামিদ। এলাকায় খবর ছড়িয়েছে, তিনি দেশ ছেড়েছেন।
এদিকে ট্রলারডুবির খবরটি গতকাল মঙ্গলবার পাওয়া যায়। এরপর ওই ঘটনায় বেঁচে যাওয়া এক রোহিঙ্গার মাধ্যমে চার তরুণের পরিবার জানতে পারে। এর পরপরই তাঁদের পরিবারে নেমে আসে শোকের ছায়া।

সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
১২ ঘণ্টা আগে
আকাশপথে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছেই ৫ হাজার ৮৪২ কোটি টাকার বেশি পাওনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। বছরের পর বছর বিমান বাংলাদেশ অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জ পরিশোধ না করায় এই বকেয়া দাঁড়িয়েছে। পাঁচটি দেশীয় এয়ারলাইনসের কাছে বর্তমানে বেবিচকের মোট
১৩ ঘণ্টা আগে
চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
১৩ ঘণ্টা আগে