
যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এখন থেকে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০ টায়। আজ ৭ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রো।
নতুন সময়সূচির আওতায় মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। ফলে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ৩০ মিনিটে।
বর্তমানে উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি কার্যকর হলে উভয় প্রান্ত থেকেই শেষ ট্রেন ২০ মিনিট পরে ছেড়ে যাবে।
এই বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বলেন, ‘যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে একটি অতিরিক্ত ট্রিপ চালু করা হচ্ছে। যার ফলে রাতের সেবার সময়ও বাড়ানো হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে। আজ ৭ তারিখ থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।’
দেশের প্রথম মেট্রোরেল ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর-আগারগাঁও অংশে চলাচল শুরু করে। পরে ধাপে ধাপে নতুন স্টেশন চালু করা হয়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হলে উত্তরা-মতিঝিল রুটে পূর্ণাঙ্গ যাত্রীসেবা শুরু হয়। বর্তমানে কমলাপুর স্টেশনের নির্মাণকাজ চলমান রয়েছে। এটি চালু হলে এমআরটি লাইন-৬-এর সম্পূর্ণ রুটে সেবা দেওয়া সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়...
১ ঘণ্টা আগে
কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে দেশটি থেকে কর্মী নেওয়া বন্ধ থাকায় সৃষ্ট শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। এ লক্ষ্যে বাংলাদেশকে পঞ্চম দেশ হিসেবে অন্তর্ভুক্ত করে কর্মী নিয়োগে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ
২ ঘণ্টা আগে
নারীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পরিচালিত বিআরটিসির নারী বাস সার্ভিসে ই-টিকিটিং চালু করছে সহজডটকম।
২ ঘণ্টা আগে
কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) ইকবাল হোসাইন, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানীসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে....
৩ ঘণ্টা আগে