
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় হওয়া মামলার রায় ঘোষণা করা হবে আজ রোববার। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের এই রায় ঘোষণার কথা রয়েছে।
রায় ঘোষণার সময় মামলার আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। আসামি সোহেল রানা এর আগে আদালতে দেওয়া জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছেন।
গত বৃহস্পতিবার মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ট্রাইব্যুনাল রোববার রায়ের তারিখ ধার্য করেন। আজ রায় ঘোষণা করা হলে এই মামলায় বিচার শুরু হওয়া থেকে মাত্র পাঁচ কার্যদিবসে বিচার শেষ হবে।
বৃহস্পতিবার শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে উল্লেখ করে তাদের মৃত্যুদণ্ড দাবি করেন। তবে আসামিপক্ষের আইনজীবী আসামিদের অপেক্ষাকৃত কম শাস্তি দাবি করেন।
রাষ্ট্রপক্ষে নিয়োজিত আইনজীবী আজিজুর রহমান দুলু শিশুটিকে ধর্ষণ ও হত্যার ঘটনার পরম্পরা তুলে ধরেন যুক্তিতর্কে। একই সঙ্গে অভিযোগ অনুযায়ী স্বপ্না খাতুন কীভাবে সোহেল রানাকে পালাতে সহায়তা করেছিলেন, তাও তুলে ধরেন আইনজীবী। তিনি বলেন, স্বপ্না তাঁর স্বামীকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। সাক্ষীরা এসব বিষয় প্রমাণ করেছেন।
আসামি সোহেল রানা ঘটনার বর্ণনা দিয়ে আদালতে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাও তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
অন্যদিকে আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুসা কলিমুল্লাহ ন্যায়বিচার দাবি করেন। তিনি তাঁর যুক্তিতর্কে আসামিদের শাস্তি দাবি করলেও অপেক্ষাকৃত কম শাস্তি চান।
এর আগে গত বুধবার আত্মপক্ষ সমর্থনে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। সোহেল রানা ক্ষমাও চান।
গত মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ মামলায় ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
গত ২৪ মে বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
পরে মামলাটি বিচারের জন্য প্রস্তুত করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠান। ওইদিনই ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে ১ জুন অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন। ১ জুন অভিযোগ গঠনের পরদিনই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়।
গত ১৯ মে সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর একটি বহুতল ভবনে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ওই শিশুর মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। কাঁধ থেকে দুই হাত আংশিক বিচ্ছিন্ন ছিল। একটি রঙের বালতিতে পাওয়া যায় মাথা।
এ ঘটনায় ২০ মে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির বাবা। একই দিন সোহেল রানা আদালতে দেওয়া জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন।

‘সব দল এমনকি স্বতন্ত্রদের নিয়ে আমরা কাজটা করব। সে জন্য আমরা বিশেষ কমিটির প্রস্তাব করেছি। কিছু নাম আমাদের আছে। তারা (বিরোধী দল) যখন নাম দেবে, তখন আমরা একত্র হয়ে সংবিধান সংশোধন করব। আমরা সকলকে নিয়ে চলতে চাই। আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, ইচ্ছে করলেই করতে পারি, কিন্তু করব না...
৬ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি কর্মীর মরদেহ আজ শনিবার দিবাগত রাতে দেশে পৌঁছাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
৬ ঘণ্টা আগে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী...
৮ ঘণ্টা আগে
মাটির গুণগত মান বজায় এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশের সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এক নয়। যে এলাকায় যে ধরনের মাটি ও পরিবেশ রয়েছে, সে অনুযায়ী গাছ নির্বাচন করে লাগাতে হবে...
৯ ঘণ্টা আগে