
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সিটি ব্যাংকে বাংলাদেশ দূতাবাসের একটি জরুরি হিসাব থেকে দুই কর্মকর্তা অর্থ সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ আছে। ২০২০ সালের এই ঘটনার বিষয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কাছে ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই হিসাবে ১ লাখ ৪৬ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় দেড় কোটি টাকা) ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, দূতাবাসের কাছে ওই ব্যাংক হিসাবে লেনদেন সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
২০২০ সালের ২৬ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে অর্থ তুলে নেওয়ার পর ব্যাংক হিসাবটি বন্ধ করে দেওয়া হয়। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশে আঘাত হানার পর দূতাবাস জরুরি সহায়তার ওই হিসাব খুলেছিল। তাতে কিছু অনুদান জমা পড়লেও অনেক বছর ওই হিসাবে কোনো লেনদেন হয়নি বলে কর্মকর্তারা জানান।

নিজেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পরিচয় দিয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগসহ অসদাচরণের অভিযোগে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) টুটুল চক্রবর্তীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৪ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের সব নাগরিকের সার্বিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানাচ্ছি।’
৬ ঘণ্টা আগে
দ্রুততম সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর) থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ-সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। আজ শুক্রবার রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রয
৬ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, মানসিক স্বাস্থ্য কেবল চিকিৎসার বিষয় নয়; এটি মানুষের মর্যাদা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার মধ্য দিয়ে জীবনযাপনকারীদের অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনা এবং সম্মানের সঙ্গে গ্রহণ করা প্রকৃত পরিবর্তনের পূর্বশর্ত।
৭ ঘণ্টা আগে