
বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা ও সংস্কৃতি প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সিদ্ধান্ত হয়েছে।
আজ রোববার রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এ সিদ্ধান্ত হয়।
সাক্ষাতে জাপানি প্রতিনিধি দল জানায়, তারা মাতৃভাষা–ভাষী শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতিতে দক্ষ করে তুলতে চায়। এতে জাপানে পড়াশোনা বা কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশিদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে বলে তারা উল্লেখ করেন।
প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে দেশের বিভিন্ন স্থানে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যা এই উদ্যোগ বাস্তবায়নে কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে। এ উদ্যোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় আরও জানানো হয়, প্রস্তাবিত বিষয়গুলো পর্যালোচনা শেষে জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত সময়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৩ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৫ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৬ ঘণ্টা আগে