
সকাল হতেই জাতীয় প্রেসক্লাবের বিপরীতে মানুষ জড়ো হতে শুরু করে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা ছাড়াও এতে জড়ো হতে থাকে নানা সংগঠনসহ শ্রেণি-পেশার মানুষ, সঙ্গে ছোটরাও। তাদের কারও হাতে জাতীয় পতাকা, কারও মাথায় পতাকা বাঁধা। সবার কণ্ঠে প্রিয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’
আজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে একযোগে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি পালন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। পাশাপাশি অংশ নেয় কেন্দ্রীয় খেলাঘর আসরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
আজ শুক্রবার সকালে দেশজুড়ে জাতীয় সংগীত গাওয়া হয়। ঢাকার কেন্দ্রীয় আয়োজনে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের নেতৃত্বে পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়া হয়। সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। সাধারণ মানুষও শিল্পীদের সঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান।
জাতীয় সংগীত ছাড়াও শিল্পীরা একে একে গেয়ে শোনান দেশাত্মবোধক গান ‘মাগো ভাবনা কেন’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানগুলো। সবশেষে উদীচী সংগীত এবং আবারও জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজনে উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘আমরা স্বৈরশাসক হটিয়েছি ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, নব্বইয়ের গণ-আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। পাশাপাশি আমরা এটাও বলতে চাই, একাত্তরে যে অমীমাংসিত বিষয় ছিল, সেগুলোর মীমাংসা হয়েছে এবং পরাজিত শক্তিরা পরাজিত হয়েছে। কিন্তু তারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা সেটাকে প্রতিহত করতে চাই। আমাদের জাতীয় পতাকা, জাতীয় সংগীত মুক্তিযুদ্ধের কোনো কিছুই ধূলিসাৎ হতে দেব না।’
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, একটি ধর্মান্ধ স্বার্থান্বেষী গোষ্ঠী ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মূল সুরকে বিকৃত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধিতা করা থেকে শুরু করে জাতীয় সংগীত, জাতীয় পতাকার ওপর আঘাত হানতে শুরু করেছে। এই হীন চক্রান্তের প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে দেশের সর্বত্র একযোগে ‘উন্মুক্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়া কর্মসূচি’র এই আয়োজন।

ভারতের রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) গতকাল বুধবার এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। বাংলাদেশের জন্য তৈরি প্রথম রেকের ১৯টি লিঙ্কে হফম্যান বুশ (এলএইচবি) ব্রডগেজ যাত্রীবাহী কোচ কারখানা থেকে বের করা হয়েছে। ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের সঙ্গে রেল কোচ ফ্যাক্টরির সহযোগিতার...
৩৮ মিনিট আগে
কাগজ-কলমে ঢাকা থেকে রংপুরে যেতে কুড়িগ্রাম এক্সপ্রেসের সময় লাগে ৯ ঘণ্টা ৫০ মিনিট। কিন্তু বাস্তবে আরও অনেক রুটের মতো এই পথেও তা যেন সময়সূচির পাতায় সীমাবদ্ধ। ১ আগস্টের যাত্রায় পার্বতীপুরে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ৪ ঘণ্টা ১০ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায় ট্রেনটি।
৮ ঘণ্টা আগে
সারা দেশে পাইপলাইনের গ্যাস ও বিদ্যুতের সংকট গতকাল বুধবার আবার বেড়েছে। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চুলা দিনের বেশির ভাগ সময়ই জ্বলছে না। রাজধানীসহ সারা দেশে বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। শহরের চেয়ে গ্রামে লোডশেডিংয়ের পরিমাণ বেশি। গ্রামে ১০-১৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় দেশের বিভিন্ন প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেক মানুষ সরকারি বিভিন্ন সেবা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আর জন্মনিবন্ধন না থাকা, ঠিকানা ও পরিচয়সংক্রান্ত জটিলতাসহ নানা কারণে তাঁদের এনআইডি পেতে সমস্যা হচ্ছে।
৮ ঘণ্টা আগে