
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায়ের নাগরিকদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৮০ হাজার জনকে মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য হিসেবে চিহ্নিত করেছে দেশটির সরকার। অবশ্য ফেরত যাওয়ার যোগ্য এই মানুষেরা আগামী বছরের মধ্যে নিজেদের দেশে যেতে পারবেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকার নিশ্চিত নয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সংশয়ের কথা প্রকাশ করেন।
আজ শনিবার (৫ এপ্রিল) ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠাতে পারব কি না।’ মিয়ানমারের রাখাইন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’ দখলে নেওয়ায় জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, প্রেস সচিব এমনটা মনে করেন।
মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে গতকাল শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে আলাপের সময় ১ লাখ ৮০ হাজার জনকে মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য হিসেবে চিহ্নিত করার কথা জানান।
বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী, মিয়ানমারের সেনা সরকারের নিবর্তনমূলক তৎপরতার মুখে বিভিন্ন ক্যাম্পে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়। এর মধ্যে দুই দেশের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ফেরত পাঠানোর জন্য পরিচয় যাচাই করতে প্রায় আট লাখ রোহিঙ্গার নাম মিয়ানমার সরকারকে দেওয়া হয়।
শফিকুল আলম ফেসবুকে বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশকে মিয়ানমারের ওপর ‘চাপ সৃষ্টি করে’ যেতে হবে, যাতে তারা স্বেচ্ছায়, পূর্ণ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে নেয়।
এদিকে প্রধান উপদেষ্টা গতকাল ব্যাংককে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সঙ্গেও সাক্ষাৎ করেন। মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে ও বাংলাদেশের আসিয়ান সদস্যপদ লাভের ক্ষেত্রে থাকসিনের সহায়তা কামনা করেন।
মিয়ানমারের প্রধানমন্ত্রী ও স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান মিন অং হ্লাইং গতকাল ব্যাংককে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা ২৮ মার্চ ভূমিকম্পে মিয়ানমারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আরও মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের প্রস্তুতি থাকার কথা জানান।

বেতন জটিলতায় পড়েছেন যুগ্ম জেলা জজ পদমর্যাদার ১৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। দুই মাস বেতন না পাওয়ার পর তৃতীয় মাসেও জটিলতার আশঙ্কায় রয়েছেন তাঁরা। দ্রুত বেতনসংক্রান্ত জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন এই বিচারকেরা।
৩৯ মিনিট আগে
সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার ঘোষণা দিয়ে পুনরায় ইস্যুর আবেদন করছেন। পাসপোর্ট একটি সংবেদনশীল ভ্রমণ দলিল হওয়ায় এর অপব্যবহারের মাধ্যমে মানব পাচার, অবৈধ প্রবেশ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।
১ ঘণ্টা আগে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের ওপর তেমন পড়বে না। অসাধু ব্যবসায়ীরা যাতে এই দাম বাড়ার সুযোগ নিতে না পারে, সে জন্য বাজার তদারকি বাড়াবে সরকার।
২ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে সহধর্মিণী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই অনুষ্ঠানে যোগ দেন।
২ ঘণ্টা আগে