বাংলাদেশের কাছে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ চেয়েছে দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান সফররত পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে এ প্রস্তাব দেন দেশটির রাষ্ট্রপতি সালভা কির মেয়ারডিট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার জুবাতে রাষ্ট্রপতি সালভা কিরমেয়ারডিট এর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ সময়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ সুদানের জনগণের প্রতি রাষ্ট্রপতি সালভা কিরমেয়ারডিট এর অবদানের কথা তুলে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলাপ করেন এ কে আবদুল মোমেন। বৈঠকে বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দক্ষিণ সুদানের উন্নয়নের প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময়ে কৃষি, তথ্য ও প্রযুক্তি, শিক্ষা, সামরিক সহযোগিতা, দক্ষিণ-দক্ষিণ সগহযোগিতা এবং কানেকটিভিটিতে সহযোগিতা বাড়াতে বৈঠকে চিহ্নিত করা হয়।
রাষ্ট্রপতি সালভা কিরমেয়ারডিট বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে সহায়তা ও সহযোগিতা প্রস্তাবের জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দক্ষিণ সুদানের স্বাধীনতার পর থেকে অবকাঠামো এবং সামাজিক উন্নয়নে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেন। এ সময়ে বাংলাদেশের সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের দক্ষিণ সুদানে আরও বিনিয়োগের আমন্ত্রণ জানান তিনি। এ বিনিয়োগে সহায়তারও আশ্বাস দেন রাষ্ট্রপতি। পররাষ্ট্রমন্ত্রীকে তিনি জানান যে দক্ষিণ সুদানের পররাষ্ট্র নীতি বেশ খোলামেলা। আর এ পররাষ্ট্র নীতির সুবিধা নেওয়ার জন্য তিনি আহ্বান জানান। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও বাড়াতে দুই দেশের রাজধানীতে মিশন খোলার বিষয়টিও বলেন রাষ্ট্রপতি। সালভা কির মেয়ারডিটকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ দেন পররাষ্ট্রমন্ত্রী।
সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়ম আল-সাদিক আল-মাহদির সঙ্গেও শনিবার বৈঠক করেন। সম্পর্ক বাড়াতে অভিন্ন স্বার্থে দ্বিপক্ষীয় চুক্তিগুলোকে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ সময়ে বিভিন্ন প্রস্তাবের পাশাপাশি সুদানের শান্তিরক্ষীদের বাংলাদেশে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করেন।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন— প্রকল্পের মেয়াদ যৌক্তিক কারণ ছাড়া বাড়ানো যাবে না। যথাযথ কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে বিলম্বের জন্য দায়ী কর্মকর্তা ও বাস্তবায়নকারী সংস্থাকে জবাবদিহির আওতায় আনা হবে।
৩ ঘণ্টা আগে
আগামী বছরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। দরপত্রের শর্তের চেয়ে পাঠ্যবইয়ে কম মানের জিএসএমের কাগজ ও নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও বাঁধাইয়েও ত্রুটি ধরা পড়েছে। পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের...
১০ ঘণ্টা আগে
কৃষক কার্ডধারীদের প্রণোদনার অর্থ দিয়ে ডিলার পয়েন্ট থেকে শুধু সার, বীজসহ কৃষি উপকরণ কিনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে সারা দেশের এক লাখ কৃষক আড়াই হাজার টাকা করে প্রণোদনার অর্থ পাবেন।
১০ ঘণ্টা আগে
তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
১৪ ঘণ্টা আগে