
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত সচিব (পিএস) তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েস এই নির্দেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশনা চেয়ে আবেদন করেন সিআইডির এসআই (ফাইন্যান্সিয়াল ক্রাইম) মো. মনিরুজ্জামান।
আবেদনে বলা হয়, অভিযুক্ত তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ-বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে অর্জিত অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থ পাচার করে মানি লন্ডারিংয়ের অপরাধ করেছেন। তিনি এসব ব্যাংক হিসাবে সর্বমোট ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা এবং এসব হিসাব থেকে ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলন করেছেন। বর্তমানে হিসাব ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা স্থিতি রয়েছে।
এই সন্দেহভাজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধভাবে অবৈধভাবে অর্থ গ্রহণ করে বিভিন্ন দেশে পাচার করেছে মর্মে তথ্য পাওয়া যায়। এ জন্য এসব ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। অবরুদ্ধ করা না হলে এই অর্থ অন্যত্র হস্তান্তর হতে পারে।
এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত গত ২৩ এপ্রিল তৌফিকার ৩৮ ব্যাংক হিসাবে থাকা প্রায় ৪২ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ দেন।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয়জন সংসদ সদস্য। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন।
১ ঘণ্টা আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি নতুন রাষ্ট্রপতির প্রতি এমন বার্তা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৫৫ ভোট পেয়ে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।
১ ঘণ্টা আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনার কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়।
২ ঘণ্টা আগে