
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দেশের দুটি বিদ্যুৎকেন্দ্রে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, দুই কেন্দ্র চালু হওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে এবং আগের দিনের তুলনায় লোডশেডিংও কমে এসেছে। তবে চাহিদার তুলনায় উৎপাদন কিছুটা কম থাকায় সীমিত পরিসরে লোডশেডিং থাকবে।
আজ সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান বিদ্যুৎমন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমাদের বিদ্যুতের দুটি পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে গতকাল লোডশেডিং দিতে হয়েছিল। আল্লাহর রহমতে আজ আনন্দের সঙ্গে জানাতে পারি, এখন আমাদের উৎপাদন ১৪ হাজার ৫০০ মেগাওয়াট, কিন্তু চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। এখন লোডশেডিং হবে ৩৩৯ মেগাওয়াট।’
মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি ৩৩৯ মেগাওয়াটের এই ঘাটতিও কমিয়ে আনতে। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, তবে যাতে না থাকে, সে জন্য আমরা সচেষ্ট আছি। গতকাল পরিস্থিতি খারাপ ছিল, আজ সেখান থেকে উত্তরণ করতে পেরেছি।’
এর আগে গতকাল রোববার সংসদে দেওয়া বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন ব্যবস্থা থেকে বেরিয়ে যায়। ফলে দেশের বিভিন্ন এলাকায়, এমনকি রাজধানীতেও লোডশেডিং দিতে হয়। তবে সে সময় তিনি বিদ্যুৎকেন্দ্র দুটির নাম উল্লেখ করেননি।

রাজধানী ঢাকার পথচলতি মানুষের ভয়ের কারণ হয়ে উঠেছে ছিনতাই। নগরের ছিনতাইপ্রবণ বিভিন্ন এলাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কেও ছিনতাই হচ্ছে। জাতীয় সংসদ ভবনসংলগ্ন সড়কে গত শনিবার প্রধান শিক্ষক রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনা ছিনতাইকারীদের বেপরোয়াভাবকেই সামনে এনেছে।
৭ ঘণ্টা আগে
সরকারি দরপত্রে সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা সংশোধনের একটি খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়াটি শিগগির সংসদে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
১০ ঘণ্টা আগে
এখন ভাদ্র মাস। এ মাসে তাল পাকে। সেটা এমনি এমনি পাকে না, গরমের তীব্রতার কারণেই পাকে। সেই তাল পাকা গরমে দেশে বেড়েছে লোডশেডিং। ফলে, দিনে-রাতে গরমে হাঁসফাঁস অবস্থা। সে সঙ্গে সন্ধ্যা নামার পর লোডশেডিংয়ের কবলে পড়ে অন্ধকার নেমে আসছে দেশের অনেক এলাকায়।
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশের বাইরে অবস্থান করবেন। পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির...
১১ ঘণ্টা আগে