
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশি শিক্ষার্থী শেখ আবির হোসেনকে (৩৮) গুলি করে হত্যার ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন পলাতক আরেকজনকে খুঁজছে পুলিশ। বিউমন্ট পুলিশ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত শুক্রবার (গত ২৯ ডিসেম্বর) বিউমন্টের একটি দোকানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শেখ আবির। ঘটনার তিন ঘণ্টার মধ্যে কিয়ান্ডার রবিনসন (১৯) নামের কৃষ্ণাঙ্গ তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।
আবির টেক্সাসে লামার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে অধ্যয়নরত ছিলেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাট শেখপাড়া গ্রামের মৃত শেখ আজিজুল হাকিমের ছেলে। তাঁর স্ত্রী ও এক কন্যাশিশু আছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। আমেরিকায় পড়াশোনার পাশাপাশি একটি আইফোন সেলস সেন্টার ও ‘ক্রিস ফুড মার্ট’ নামের একটি কফি শপে পার্টটাইম চাকরি করতেন।
বিউমন্ট পুলিশ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিউমন্টের ক্রিস ফুড মার্টে শুক্রবার রাত ১০টা ৯ মিনিটে (স্থানীয় সময়) গুলিবিদ্ধ আবিরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সিসি ক্যামেরায় দেখা যায়, শুধু সিগারেট চুরি করতে গিয়ে আবিরকে গুলি করে হত্যা করা হয়। ফুটেজ দেখে সন্দেহভাজন দুজনকে খুঁজতে মাঠে নামে পুলিশ। ঘণ্টাখানেকের মধ্যে গ্রেপ্তার করা হয় কিয়ান্ডার রবিনসনকে।
কালো রঙের জিনস ও হুডি পরা সন্দেহভাজন আরেকজনেক খুঁজছে পুলিশ। তার জন্য পুরস্কারও ঘোষণা করেছে।
আবিরের বড় বোন আয়েশা খাতুন আজকের পত্রিকাকে বলেন, আবির হোসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে যুক্তরাষ্ট্রের লামার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সেখানে স্ত্রী ও তিন বছরের কন্যাসন্তান নিয়ে বাস করতেন।

গত ৫ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
১ ঘণ্টা আগে
আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী ক্রোয়েশিয়া সংলগ্ন বসনিয়ার সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার বসনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
১৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে