
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের সাবেক শিক্ষার্থী শেখ আবির হোসেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক কফিশপে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাহীন খান। তিনি (আবির) বর্তমানে টেক্সাসে লামার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে অধ্যয়নরত ছিলেন।
শাহীন খান ফেসবুকে লিখেন, ‘অত্যন্ত সহজ-সরল অথচ মেধাবী ছাত্র আবির। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন। বিসিএসসহ অন্য কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেননি। কিছুদিন বেসরকারি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে শিক্ষকতা ও পরবর্তীতে ব্র্যাকে গবেষণা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ছিলেন। অনেকটা অভিমান নিয়েই এই বছরের জানুয়ারিতে আবির আমেরিকায় পাড়ি দেন উচ্চশিক্ষা ও উন্নত জীবনের আশায়। কিন্তু তাঁর সেই স্বপ্ন পূরণ হলো না। আতাতায়ীর গুলি কেড়ে নিল তাঁকে। আমরা হারালাম অত্যন্ত বিনয়ী, ভদ্র ও সুন্দর মনের সম্ভাবনাময়ী এক প্রিয় ছাত্রকে, পরিবার হারালো তাঁদের প্রিয়জনকে।’
শাহীন খান আরও লেখেন, ‘আবিরের এ অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। তাঁর মৃত্যুর সংবাদ আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দিন এবং তাঁকে বেহেশত নসীব করুন, আমিন।’
আবিরের ভাই জাহিদুল ইসলাম বলেন, ‘এক আত্মীয়ের মাধ্যমে আবিরের মৃত্যুর বিষয়টি জেনেছি। বাকি প্রক্রিয়াগুলো কি করা যায় সেটা নিয়ে কাজ চলছে।’
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এরকম বিষয় এখনো আমাদের কাছে আসেনি। খোঁজ নিচ্ছি।’

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমানের পরিবর্তনে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া...
১৫ মিনিট আগে
মনোয়ারা বেগম বলেন, ‘এই টাকাডা আছিল আমার শেষ সম্বল। স্বামী নাই, কামকাজও নাই। মেয়েগো বিয়া দিছি অনেক কষ্টে। দশ বছর ধরে একটু একটু কইরা টাকা জমাইছি। ভাবছিলাম, বিপদের সময় এই টাকাডা কাজে লাগামু। অহন সব শেষ হইয়া গেল। অহন আমি কী করমু?’
৪০ মিনিট আগে
মেয়েকে বিয়ে দেবেন বলে জমি বিক্রির টাকা নিয়ে জামালপুর থেকে বাসে করে গাজীপুরে ফিরছিলেন ইসমাইল হোসেন (৫০)। রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয় তাঁর মরদেহ। এ ঘটনায় বাসচালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
প্রথম দফায় যেসব ইউনিয়ন কৃষিকার্ডের আওতায় আসছে, সেগুলো হলো রূপসা উপজেলার নৈহাটি, বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, দিঘলিয়া উপজেলার গাজিরহাট, ফুলতলা উপজেলার সদর, ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া, তেরখাদা উপজেলার ছাগলাদাহ...
১ ঘণ্টা আগে