
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। দেশটির বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত তিন মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বা শিগগিরই মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকরভাবে এক মাস বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে ভিসাধারীদের রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।
এ ছাড়া নির্ধারিত সময়ের জন্য কোনো ধরনের ফি কিংবা বিলম্বজনিত জরিমানা আরোপ করা হবে না বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এতে ভিজিট ভিসাধারীরা আর্থিক ও প্রশাসনিক জটিলতা ছাড়াই বৈধভাবে অবস্থান করতে পারবেন।
অন্যদিকে, যারা ছুটিতে কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, তাদের জন্যও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আরও তিন মাস বাড়ানো হবে। ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে তাদের অনুপস্থিতির অনুমতি নবায়ন হবে এবং এ ক্ষেত্রেও কোনো ফি দিতে হবে না।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতির উন্নতি বা অবনতির ওপর নির্ভর করে প্রয়োজনে এই সময়সীমা পুনর্বিবেচনা করে আরও বাড়ানো হতে পারে।

কোম্পানিগুলো দেশে এলপি গ্যাসের পর্যাপ্ত মজুতের কথা বলার পর বাজারে সংকট আরও তীব্র হয়েছে। সুযোগসন্ধানী ব্যবসায়ীরা মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে দাম বাড়িয়ে চলেছেন। বাজারে তদারকি না থাকায় তাঁরা ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম এক সপ্তাহের ব্যবধানে আদায় করছেন ২ হাজার ৬০০ টাকা।
৭ ঘণ্টা আগে
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম। এই কূটনৈতিক মিশন চালুর মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এক নতুন মাইলফলক উন্মোচিত হলো...
১১ ঘণ্টা আগে
ফাউন্ডেশন আহমদ রফিকের সংগৃহীত বই, বিভিন্ন সাময়িকী, স্মারক প্রভৃতি নিয়ে একটি বেসরকারি সংস্থার কার্যালয়কে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছে। একজন ভাষাসংগ্রামীর সংগৃহীত বইপুস্তক, ব্যবহার্য, নামাঙ্কিত প্রতিটি সামগ্রীই মহামূল্যবান। অমূল্য সম্পদ হিসেবে ফাউন্ডেশন সেগুলো আগলে রাখার চেষ্টা করছে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনাসদস্যের উদ্দেশে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন...
১৩ ঘণ্টা আগে