আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম। এই কূটনৈতিক মিশন চালুর মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এক নতুন মাইলফলক উন্মোচিত হলো।
প্রাথমিকভাবে ডাবলিনের বলসব্রিজ কূটনৈতিক এলাকার অ্যালেক্সান্দ্রা হাউসে অস্থায়ী চ্যান্সারি কার্যালয় থেকে দূতাবাসের প্রশাসনিক কার্যক্রম শুরু করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই মিশনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ নূরে আলম। তিনি শিগগিরই আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিচয়পত্র (লেটার্স অব ক্রিডেনশিয়াল) পেশ করবেন।
দূতাবাস চালু হওয়ায় বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে কূটনৈতিক আলোচনা ও যোগাযোগ বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি হলো।
বর্তমানে আয়ারল্যান্ডে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। প্রবাসীদের সুবিধার্থে নবগঠিত এই দূতাবাস থেকে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সেবা প্রদান দ্রুত শুরু করতে বর্তমানে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ চলছে। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবার শুরুর তারিখ, আবেদন প্রক্রিয়া ও আনুষঙ্গিক তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম ও অফিশিয়াল চ্যানেলে শিগগিরই জানিয়ে দেওয়া হবে। একটি স্থায়ী আবাসিক দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

ফাউন্ডেশন আহমদ রফিকের সংগৃহীত বই, বিভিন্ন সাময়িকী, স্মারক প্রভৃতি নিয়ে একটি বেসরকারি সংস্থার কার্যালয়কে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছে। একজন ভাষাসংগ্রামীর সংগৃহীত বইপুস্তক, ব্যবহার্য, নামাঙ্কিত প্রতিটি সামগ্রীই মহামূল্যবান। অমূল্য সম্পদ হিসেবে ফাউন্ডেশন সেগুলো আগলে রাখার চেষ্টা করছে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনাসদস্যের উদ্দেশে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন...
৩ ঘণ্টা আগে
স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েক দিন পরেই আমরা কী দেখলাম, এই গুপ্ত বাহিনীর লোকজন বলল, তারা যদি আসে, থাকে, কাজ করে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি থাকবে কেমন করে। বরাবরই তো এরা একসঙ্গে ছিল। ৯১-তেও তারা একসঙ্গে ছিল, ৮৬ সালেও একসঙ্গে ছিল, গত নির্বাচনের সময়ও তারা একসঙ্গেই ছিল। তলে তলে কাজ করেছিল।
৪ ঘণ্টা আগে
মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স রাষ্ট্রীয় আইনের ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার দাবি বাল্যবিবাহকে উৎসাহিত করবে বলে মত দিয়েছে বাল্যবিবাহ প্রতিরোধে গঠিত প্ল্যাটফর্ম ‘গার্লস নট ব্রাইডস বাংলাদেশ’। পঞ্চগড় জেলা মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতির এ দাবির প্রতিবাদ জানিয়েছে প্ল্যাটফর্মটি...
৪ ঘণ্টা আগে