Ajker Patrika

ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী কাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২১: ৩২
ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী কাল
ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী। ছবি: সংগৃহীত

ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার। প্রথম মৃত্যুবার্ষিকীতে ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন তাঁকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৪ অক্টোবর (শনিবার) বাংলা একাডেমিতে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিরা কবি, ভাষাসংগ্রামী ও রবীন্দ্রসাহিত্যের গবেষক আহমদ রফিকের জীবন ও কর্মের ওপর আলোচনা করবেন।

ফাউন্ডেশন আহমদ রফিকের সংগৃহীত বই, বিভিন্ন সাময়িকী, স্মারক প্রভৃতি নিয়ে একটি বেসরকারি সংস্থার কার্যালয়কে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছে। একজন ভাষাসংগ্রামীর সংগৃহীত বইপুস্তক, ব্যবহার্য, নামাঙ্কিত প্রতিটি সামগ্রীই মহামূল্যবান। অমূল্য সম্পদ হিসেবে ফাউন্ডেশন সেগুলো আগলে রাখার চেষ্টা করছে।

ফাউন্ডেশন আহমদ রফিকের স্মৃতিবিজড়িত বইপুস্তক ও মূল্যবান সব সামগ্রী নিয়ে একটি গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর গড়ে তুলতে চায়। কিন্তু সরকার বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা ছাড়া জাদুঘর গড়া যেমন সম্ভব নয়, তেমনি তাঁর ব্যবহার্য সামগ্রীগুলোও টিকিয়ে রাখা সম্ভব নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত