
বাংলাদেশ রেলপথে সাম্প্রতিক কয়েকটি ট্রেন দুর্ঘটনার পেছনে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। এসব ঘটনায় প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও, ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানোর প্রচেষ্টা স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে তারা। আজ সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ আগস্ট দিবাগত রাতে নাটোর জেলার মাধনগর এলাকায় রেললাইনে শিকল পেঁচিয়ে তালা দিয়ে রাখা হয় যাতে ট্রেন লাইনচ্যুত হয়। তবে রেলের একজন স্থানীয় কি-ম্যান তা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেন। পরে শিকল অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
রেল কর্তৃপক্ষের ধারণা, এটি একটি সুচিন্তিত পরিকল্পনার অংশ এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
এ ধরনের ঘটনা প্রতিরোধে শুধুমাত্র রেলওয়ে বা সরকারের পক্ষে ব্যবস্থা নেওয়া যথেষ্ট নয় বলেও মত দিয়েছে রেল কর্তৃপক্ষ। এ জন্য প্রয়োজন সর্বসাধারণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রেললাইন বা আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড দেখা গেলে রেল কর্তৃপক্ষ অথবা স্থানীয় প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এ ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের হটলাইন নম্বর ১৩১ এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে তথ্য দেওয়া যাবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। গত বছর এই সময়ে আমাদের যে পরিমাণ জ্বালানি তেল বিক্রি হয়েছিল, এ বছর আমরা তার চেয়েও বেশি সরবরাহ নিশ্চিত করেছি।’
৩ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ নিয়ে আলোচনার জন্য মূলতবী প্রস্তাব এনেছেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। আজ সোমবার তিনি প্রস্তাবটি আনেন। তবে এটি গ্রহণ করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হয়নি।
৭ মিনিট আগে
চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের নেতৃত্ব, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা এক ব্যক্তিগত চিঠিতে প্রধানমন্ত্রী এই সমর্থন ও বন্ধুত্বের বার্তা দেন।
৩৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নির্বাচনী ব্যয়ের রিটার্ন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল রোববার (২৯ মার্চ) প্রধানমন্ত্রী রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের কাছে ব্যয়ের হিসাব জমা দেন।
১ ঘণ্টা আগে