বাংলাদেশ থেকে অভিবাসী শ্রমিক নেওয়ার ক্ষেত্রে দালালধর্মী প্রতিষ্ঠান বা ভিসা আবেদন এজেন্সিগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। এখন থেকে দেশটির নিয়োগকর্তারা সরাসরি বাংলাদেশ থেকে শ্রমিক নিতে পারবেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক ঘোষণায় এই সিদ্ধান্তের কথা জানিয়েয়েন। আজ শুক্রবার সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি বলেছেন, ই-ভিসা আবেদনগুলো এখন ইমিগ্রেশন বিভাগের মাই-ভিসা পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করা যাবে। তাই আলাদা করে আর ভিসা এজেন্সির প্রয়োজন থাকছে না।
আজ এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি বলেন, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে সরকার নিয়োগকর্তাদের সক্রিয় আইডি এবং ব্যবহারের নিয়মাবলি দিয়েছে।
একই সময়ে দাতুক সেরি ৩১ মার্চের পরে অব্যবহৃত অভিবাসী কর্মী কোটা বাতিলে সরকারের সিদ্ধান্তের পক্ষেও যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, ভিসা অনুমোদনের পর অভিবাসী কর্মীদের মালয়েশিয়ায় আনতে নিয়োগকর্তাদের এই বছরের ৩১ মে পর্যন্ত সময় থাকবে।
দাতুক সেরি আরও বলেন, মালয়েশিয়ায় জনকল্যাণ ও শ্রম চাহিদা পূরণে মানবসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত সরকারকে নতুন উদ্যোগের কার্যকারিতা মূল্যায়ন এবং বিদেশি কর্মী নিয়োগের জন্য কোটা খোলার প্রয়োজনীয়তা বিবেচনার সুযোগ দেবে।
তিনি আরও বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য সরাসরি ই-ভিসা আবেদন চালুর ফলে নিয়োগকর্তারা নিজেদের কোটা ব্যবহারে সুবিধা পাবেন এবং প্রক্রিয়াটি সম্পন্ন হতে মাত্র এক থেকে দুই কার্যদিবস লাগবে বলে আশা করা হচ্ছে।
পূর্বে বলা হয়েছিল যে ইমিগ্রেশন বিভাগ বিদেশি কর্মীদের পরিচালনা এবং গ্রহণের বিষয়ে বিজ্ঞপ্তি হালনাগাদ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি গত সপ্তাহে বলেছিলেন, ৩১ মার্চের মধ্যে রেফারেন্সসহ ভিসা ইস্যু করা না হলে সক্রিয় বিদেশি কর্মীদের কোটা বাতিল হয়ে যাবে। সরকার ১ জুন থেকে সক্রিয় কোটার আওতায় বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেবে না।
গত বছরের ১৭ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত মালয়েশিয়ায় মোট ৪ লাখ ১২ হাজার ১১ জন অভিবাসী কর্মীর ভিসা মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে ২ লাখ ৩৯ হাজার ৩০৫ জন শ্রমিক কোটায় (৫৮ দশমিক ১ শতাংশ) অনুমোদন পেয়েছেন।

মামলায় শুধু আলকাছ মল্লিক (মাঝি) অপহরণ ছাড়া প্রতিটা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থাপন করা হয়েছে। আর এই সাক্ষীরা আর কেউ নন, জিয়াউল আহসানের বাহিনীর, তাঁর অধীনস্থ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন পর্যন্ত তাঁরা (জিয়াউল আহসানের পক্ষে) দুজন সাক্ষীর তালিকা দিয়েছেন।
১ ঘণ্টা আগে
২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই বন্দর। ৮ থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতার বড় জাহাজ সরাসরি ভেড়ানোর সুবিধা থাকায় পণ্য পরিবহনে সময় ও ব্যয়
২ ঘণ্টা আগে
দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির...
৪ ঘণ্টা আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
৪ ঘণ্টা আগে