জাতীয় পরিচয়পত্র সেবায় অনিয়ম, তথ্য সংশোধনে দুর্নীতি ও হয়রানির অভিযোগে একযোগে দেশের ১৩ জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকালে একযোগে দুদকের বিভিন্ন জেলা থেকে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
আকতারুল ইসলাম বলেন, জেলা নির্বাচন অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, সংশোধন ও বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চলছে। এসব অভিযানে সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এ দিন রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও জামালপুর জেলার নির্বাচন অফিসে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুদক।

অভিযুক্ত স্বপ্না খাতুন ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রথমত ধর্ষণ, দ্বিতীয়ত হত্যাকাণ্ড, তৃতীয়ত লাশ গুম করার চেষ্টা এবং সর্বোপরি অভিযুক্ত সোহেল রানাকে জানার গ্রিল কেটে পালিয়ে যেতে দেওয়ার মাধ্যমে সহায়তা ও অপরাধের সাক্ষ্য-প্রমাণ বিলোপসাধনের অপরাধ করেছেন...
৯ ঘণ্টা আগে
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া ১০ মামলায় জামিন স্থগিত করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ওই জামিন স্থগিত করেন...
১১ ঘণ্টা আগে
কমিটি দুটি বৈঠক করেছে। বিশেষ কমিটি মনে করে, সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বিবেচিত হওয়া উচিত। বর্তমান সংকট সফলভাবে মোকাবিলা করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাঠামোগত...
১১ ঘণ্টা আগে
গাজীপুরে ২০২৫ সালের নভেম্বরে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা ও নির্দেশিকা প্রণয়ন করে আগামী ৬০ দিনের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে