সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করে মতামত ও সুপারিশ দিতে স্থায়ী কমিটি পুনর্গঠন করেছে সরকার। সরকারি চাকরি আইন সংশোধনে নতুন অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই এ পদক্ষেপ নিল সরকার।
আজ রোববার সরকারি কর্মচারীগণের দাবি-দাওয়া পর্যালোচনা সংক্রান্ত ১০ সদস্যের স্থায়ী কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-১ অধিশাখা; বিধি-১ অধিশাখা; মাঠ প্রশাসন, অভ্যন্তরীণ নিয়োগ ও নব নিয়োগ অধিশাখা এবং প্রশাসন অধিশাখার যুগ্ম সচিবদের সদস্য করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের একজন প্রতিনিধিকে (যুগ্ম সচিবের নিম্নে নয়) কমিটির সদস্য করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় ও কল্যাণ অধিশাখার যুগ্ম সচিবকে কমিটির সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিকে সরকারি কর্মচারীগণের যৌক্তিক দাবি-দাওয়া পরীক্ষা-নিরীক্ষা করে মতামত ও সুপারিশ দিতে বলা হয়েছে। কমিটি প্রতি মাসে একবার সভা করতে বলা হয়েছে। প্রয়োজনে তারা কর্মচারীদের উপযুক্ত সংখ্যক প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করতে পারবে। এ ছাড়া কমিটিতে প্রয়োজনীয় সদস্য কো-অপ্ট করতে পারবে তারা।
সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পথ বন্ধ করতে গত এপ্রিলের শেষে দিকে সরকারি চাকরি আইন সংশোধনে নতুন খসড়া করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ২২ মে খসড়াটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ ১৯৭৯ এর চারটি ধারা সরকারি কর্মচারী আইনে যুক্ত করার প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব ধারা যোগ হলে বিভাগীয় মামলা না দিয়েই ২৫ কর্মদিবসের মধ্যে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করে তাদের চাকরিচ্যুত করার পথ তৈরি হবে। সরকারের এই পদক্ষেপের প্রতিবাদে কর্মসূচি পালন করছেন কর্মচারীরা। রোববার সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ করেছেন কর্মচারীরা।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব এবং ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণের আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেবেন ড. খলিলুর রহমান
১২ মিনিট আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি মামলায় আইনজীবীকে জরিমানার (কস্ট) আদেশ নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকনের মধ্যে কথোপকথনের একপর্যায়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতি এজলাস ছেড়ে চলে গেছেন।
৩০ মিনিট আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলাকে অত্যন্ত অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এ ঘটনায় মানবতার বিরুদ্ধে অপরাধ ও নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।
৩১ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তাঁকে ফিরিয়ে দেওয়া হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১ ঘণ্টা আগে