যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের প্রভাব

যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কমানোর ফলে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) খাদ্য সহায়তার পরিমাণ অর্ধেক কাটছাঁট করার ঘোষণা দিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তের ফলে প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য মাথাপিছু রেশন বা খাদ্য সহায়তা মাত্র ৬ ডলারে নামবে, যা আগে ছিল ১২.৫ ডলার। অর্থসংকটের কারণে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের তদারককারী সরকারের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান রয়টার্সকে বলেন, ‘তারা এখন যেটুকু খাদ্য সহায়তা পাচ্ছে, তা-ও যথেষ্ট নয়। নতুন এই কাটছাঁটের ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘গতকাল মৌখিকভাবে বিষয়টি জানতে পারি এবং আজ আমি আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। আগামী ১ এপ্রিল থেকে খাদ্য বরাদ্দ বাবদ ৬ দশমিক ৫ ডলার দেওয়া হবে।
বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবির কক্সবাজারে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে, যাদের অধিকাংশ ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারে দমনপীড়নের শিকার হয়ে পালিয়ে আসে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে আছে।
ডব্লিউএফপি জানিয়েছে, তারা রোহিঙ্গাদের জন্য ১২.৫ ডলার সহায়তা বজায় রাখতে তহবিল সংগ্রহের চেষ্টা করেছিল, কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে তা সম্ভব হয়নি। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘খাদ্য সহায়তা ৬ ডলারের নিচে নেমে গেলে তা ন্যূনতম বেঁচে থাকার মাত্রার চেয়ে কম হয়ে যাবে এবং মৌলিক পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে না।’
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে খাদ্য সহায়তা ৮ ডলারে নামিয়ে আনার পর ৯০ শতাংশ রোহিঙ্গা পর্যাপ্ত খাবার পেতে হিমশিম খায় এবং ১৫ শতাংশ শিশু তীব্র অপুষ্টির শিকার হয়।
মিজানুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কমানোর কারণে এই সংকট আরও তীব্র হয়েছে। এবার ৬ ডলারে নামিয়ে আনার ফলে একজন রোহিঙ্গা শরণার্থী দৈনিক মাত্র ২৪ টাকা মূল্যের খাদ্য পাবে। দেশে একটি কলার দাম ১০-১২ টাকা, আর একটি ডিমের দাম ১২-১৪ টাকা।
ইউএসএআইডি জানিয়েছে, তারা ২০১৭ সাল থেকে বাংলাদেশ ও মিয়ানমারে জরুরি খাদ্য সহায়তা, নগদ অর্থ প্রদান ও পুষ্টি সহায়তা দিয়ে আসছে। রোহিঙ্গা সহায়তা কর্মসূচির জন্য ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রায় ৩০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা ছিল, যা মোট তহবিলের ৫০ শতাংশের বেশি। কিন্তু সাম্প্রতিক অর্থসংকটে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত হাসপাতালগুলোর কার্যক্রম কমিয়ে আনা হয়েছে, বর্জ্য ব্যবস্থাপনাও ব্যাহত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কমানোর কারণে এই সংকট তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুরু থেকে বৈদেশিক সহায়তা হ্রাসের প্রভাব বিশ্বব্যাপী মানবিক সহায়তা কার্যক্রমে পড়েছে।
কক্সবাজার সফরে এসে জাতিসংঘের শরণার্থীবিষয়ক প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ‘যদি দাতাদের সহায়তা নাটকীয়ভাবে কমে যায়, তাহলে বাংলাদেশ সরকার, ত্রাণ সংস্থাগুলো ও শরণার্থীদের প্রচেষ্টা ব্যাহত হবে। এতে হাজারো মানুষ অনাহার, রোগ ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়বে।’

জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় দেশের পেট্রলপাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি...
১ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে দুর্গম সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
১৩ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ির ওপর কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার বিকেলে ঢাকা ফেরার আগে সৈকতের সুগন্ধা পয়েন্টে উচ্ছেদকৃত স্থানগুলো ঝটিকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
১৫ ঘণ্টা আগে
কুমিল্লার রেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার দিবাগত রাতে কুমিল্লায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী এই দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করার...
১৭ ঘণ্টা আগে