
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘দ্য ট্রি অব পিস’ সম্মাননা নিয়ে ইউনূস সেন্টারের বক্তব্যের প্রতিবাদ ও ব্যাখ্যা দাবি করেছে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন (বিএনসিইউ)। আগামী সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গত ১০ এপ্রিল বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের (বিএনসিইউ) ডেপুটি সেক্রেটারি জেনারেল জুবাইদা মান্নান স্বাক্ষরিত প্রতিবাদলিপি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ড. ইউনূস পরিচালিত ইউনূস সেন্টার থেকে পাঠানো এবং প্রচারিত ‘উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতারণামূলক’ সংবাদ বিজ্ঞপ্তিটি অনতিবিলম্বে সংশোধন করে ইউনূস সেন্টারের অফিশিয়াল ওয়েব পেজ থেকে অপসারণ এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হলো। ব্যাখ্যা দিতে অপারগ হলে তাঁর বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা বিএনসিইউকে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হলো।
এ বিষয়ে গতকাল বুধবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক পুরস্কার নিয়ে মিথ্যাচারের বিষয়ে ইউনেসকো প্রধান কার্যালয়কে অবহিত এবং সতর্ক করা হয়েছে।’
গত ২১ মার্চ ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আজারবাইজানের বাকু সম্মেলনে ইউনেসকো থেকে ‘দি ট্রি অব পিস’ সম্মাননা পেয়েছেন ড. ইউনূস। গত ২৭ মার্চ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, ইউনেসকো থেকে ইউনূসকে কোনো সম্মাননা দেওয়া হয়নি। বাকু সম্মেলনে নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার নামের একটি সংস্থার আমন্ত্রণে ইউনূসকে সম্মাননা স্মারক দেন ইসরায়েলি ভাস্কর হেদভা সার।
ঘটনার সত্যতা জানতে ২৭ মার্চ ভাস্কর হেদভা সার ও ইউনেসকোর সঙ্গে যোগাযোগ করা হয়। হেদভা সার আজকের পত্রিকাকে ই-মেইলে বলেন, ‘বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী একেবারে সঠিক। ট্রি অব পিস পুরস্কার ইউনেসকো নয়, নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের পক্ষ থেকে দেওয়া হয়।’
পরে একই রকম তথ্য জানিয়েছে ইউনেসকো। সংস্থাটির প্রেস অফিসার ক্লেয়ার ও’হাগান জানান, শৈল্পিক কাজের অংশ হিসেবে শিল্পী হেদভা সারের নির্মিত একটি ভাস্কর্য ‘দ্য ট্রি অব পিস’। হেদভা সার ইউনেসকোর শুভেচ্ছা দূত। কিন্তু এই শিল্পকর্ম ইউনেসকোর কোনো পুরস্কার নয়।
আরও পড়ুন:

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া সমন্বয় করল সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এবং আন্তজেলা বাসের ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
লিবিয়ার ত্রিপলী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে আজ বৃহস্পতিবার...
৩ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মাজহারুল ইসলামকে ফরিদপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনকে শেরপুরের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে